শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এগিয়ে যাওয়ার লড়াইয়ে টটেনহ্যাম-আর্সেনাল

ইপিএলের ১১তম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট টটেনহ্যাম-আর্সেনাল। এ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সেরা ১০-এ ঢোকার সুযোগ গানারদের সামনে। অন্যদিকে জিতলেই চেলসিকে হটিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করবে স্পাররা। টটেনহ্যাম অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়।

গত মৌসুমের রুগ্ণ দশা কাটিয়ে আবারো ফর্মে ফিরেছে মরিনহোর টটেনহ্যাম। এ মৌসুমে ১ ম্যাচে হেরেছে। তবে নর্থ লন্ডন ডার্বি বলেই ছড়াচ্ছে যত উন্মাদনা। এ পর্যন্ত দু’দলের ২০০ বারের দেখায় আর্সেনালের ৮২ জয়ের বিপরীতে ৫৩ বার জিতেছে টটেনহ্যাম।
মাসল ইনজুরি কাটিয়ে শুরুর একাদশে ফেরার অপেক্ষায় নর্থ লন্ডন ডার্বির সর্বোচ্চ স্কোরার হ্যারি কেইন। তবে থাকছেন না এরিক লামেলা। সেক্ষেত্রে এ মৌসুমের আক্রমণাত্মক ফর্মেশনে (৪-২-৩-১) ভরসা থাকবে মরিনহোর।

অন্যদিকে, ইনজুরিতে গানার স্কোয়াডে থাকছেন না লুইস, জেমিনেজ, পেপে, পেট্রিরা। তার ওপর লিগের সবশেষ ৫ ম্যাচে তিন হারে চিন্তার ভাঁজ আর্টেটার কপালে। তাইতো এ ম্যাচে কঠিন পরীক্ষাই দিতে হবে আর্সেনালের রক্ষণভাগকে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান