রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এনইউবিটি খুলনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনায় (এনইউবিটিকে) এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। রোববার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের আমেরিকান কর্ণার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রসাশনিক উপদেষ্টা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের প্রফেসর এটিএম জহিরউদ্দিন।

এনইউবিটি খুলনার রেজিস্ট্রার ড. মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনইউবিটি খুলনার ইংরেজি বিভাগের উপদেষ্টা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. শাহজাহান কবির। অনুষ্ঠানে বক্তারা বলেন, “ভাষার সাথে স্বাধীনতা জড়িত। পৃথিবীর একমাত্র জাতি হিসেবে আমরাই ভাষার জন্য রক্ত দিয়েছি। যার কারণেই পৃথিবীতে আজ মাতৃভাষার জন্য আলাদা একটি দিবস ঘোষণা করা হয়েছে।”

বক্তারা আরো বলেন, “নিজ মাতৃভাষায় সবকিছু করা আমাদের অধিকার। মাতৃভাষার জন্য ধর্মও কোনো বাড়াবাড়ি করেনি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, মাতৃভাষায়ও আমরা দক্ষতা অর্জন করতে পারছি না, আবার আন্তর্জাতিক ভাষায়ও দক্ষতা অর্জন করতে পারছি না।” মাতৃভাষার চর্চা বৃদ্ধি ও শুদ্ধভাবে বাংলা ভাষা চর্চার মাধ্যমে জাতিকে উত্তোরোক্তর সমৃদ্ধ করার আশাবাদও ব্যক্ত করেন বক্তারা।

এনইউবিটি খুলনার সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রভাষক মো. মতিউর রহমানে সঞ্চালনায় এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বাংলা ভাষার ইতিহাস নিয়ে স্বরচিত পুঁথি পাঠ করে শোনান মো. মতিউর রহমান।সংবাদ বিজ্ঞপ্তি

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০

খুলনায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হৃদয় (১৯) নামে একবিস্তারিত পড়ুন

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্ভাব্য ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা

এইচএসসিতে ফেল করা পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষারবিস্তারিত পড়ুন

  • জাটকা ইলিশ আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা
  • সাজেকে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি
  • তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে
  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী
  • এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • ২২ বছরের মধ্যে এইচএসসিতে সবচেয়ে কম পাসের হার
  • এইচএসসি ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী
  • হত্যা মামলা করলেন তাহসিফের বাবা, দীপ গ্রেপ্তার
  • এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ