শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এনবিআর বাজেট আলোচনায় বসছে কাল থেকে

সিরামিকস ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা শুরুর মাধ্যমে আগামীকাল সোমবার (১ মার্চ) থেকে শুরু হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বাজেট আলোচনা। এনবিআর-এর জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২১-২০২০ অর্থবছরের বাজেট নিয়ে আগামী ২ মার্চ গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডা ও ফরেন ইনভেস্টরস চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফআইসিসিআই) সঙ্গে আলোচনা করবে রাজস্ব বোর্ডের কর্মকর্তারা।

৩ মার্চ বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ চেম্বার্স অব ইন্ডাস্ট্রিজ, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং ঢাকা, ময়মনসিংহের সব জেলা চেম্বারের সঙ্গে আলোচনা করবে এনবিআর।

মার্চ মাসজুড়ে শুক্রবার বাদে প্রতিদিনই বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, সারাদেশের বিভিন্ন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, অর্থনৈতিক অঞ্চল, রফতানি প্রক্রিয়াকরণ ও বিনিয়োগ উন্নয়ন সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান, সুশীল সমাজের প্রতিনিধি, অর্থনীতিবিদদের সঙ্গে আসন্ন বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবে এনবিআর কর্মকর্তারা।

১ এপ্রিল রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও রাজশাহী বিভাগের সব জেলা চেম্বারের প্রতিনিধিদের সঙ্গে বাজেট আলোচনা করবে এনবিআর। সেদিনই অর্থমন্ত্রী ও এফবিসিসিআই পরামর্শক কমিটির সভা করবে রাজস্ব বোর্ড।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা
  • পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা
  • বন্দরের টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্যই চুক্তি হয়েছে : বাণিজ্যমন্ত্রী
  • আওয়ামী লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হয়ে হাজির হয়েছে : চিফ হুইপ
  • মানবপাচার রোধে বাংলাদেশের প্রচেষ্টা বেড়েছে, তবু ঘাটতি
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী