শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘এমএস রডের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে’

মাত্র দুই মাসে এমএস রডের দাম বেড়েছে ২৫ থেকে ৩০ শতাংশ। এতে অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলজ কাজ বাধার পড়েছে।

শুক্রবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি বিএসিসিএ।

এ সময় জানানো হয়, এই দাম বৃদ্ধির পেছনে উৎপাদনকারীদের যুক্তি হল, করোনাভাইরাসে কারণে রড তৈরির উপাদান স্ক্রাপ আমদানি ব্যাহত হওয়ায় চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এর সঙ্গে রয়েছে পরিবহন সংকট।

সিন্ডিকেটের মাধ্যমে এমএস রডের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হচ্ছে দাবি করে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার এস এম খোরশেদ আলম বলেন, যে কোনো অবকাঠামো নির্মাণ কাজে দরকারি উপকরণের মধ্যে রডের প্রয়োজন হয় ২০ থেকে ২৫ ভাগ। হঠাৎ করে দাম বৃদ্ধি পাওয়ায় এ খাতের ব্যয় আগের চেয়ে অনেক বেড়ে গেছে। এতে করে চলমান উন্নয়ন কাজ চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

দুই মাস আগে এক টন এমএস রডের দাম ছিল ৪৯ থেকে ৫০ হাজার টাকা। বর্তমানে এক টন এই রডের দাম ৬৮ হাজার টাকা। এতো অল্প সময়ে একটি উপকরণের দাম এতো বৃদ্ধিকে অস্বাভাবিক বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে এমএস রডের বার্ষিক চাহিদা ৬০ লাখ মেট্রিক টন; যেখানে এই সংগঠনের সদস্যরাই নির্মাণ কাজে মোট চাহিদার অর্ধেক ব্যবহার করে থাকে।

এমএস রডের দাম বাড়লে নির্মাণখাতে দরকারি অন্যান্য উপকরণের দামও বৃদ্ধি পাবে বলে আশঙ্কার কথা জানানো হয়। আর এভাবে রডের দাম বাড়তে থাকলে আগামী কয়েক মাসের মধ্যে অবকাঠামোসহ দেশের সমস্ত উন্নয়নমূলক কাজ মুখ থুবড়ে পড়বে বলেও শঙ্কার কথা জানানো হয়।

বর্তমান অবস্থা তুলে উন্নয়ন কাজ চলমান রাখতে পিপিআর বিধান অনুযায়ী সব কাজে মূল্য সমন্বয় (প্রাইস আডজাস্টমেন্ট) পদ্ধতি চালুসহ সাত দফা দাবি তুলে ধরা হয়।

তবে, যৌক্তিক কারণে দাম বৃদ্ধি হলে তা তারা মেনে নিবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী