শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এমপি রবিকে বিজয়ের লক্ষ্যে ১০ ইউপি চেয়ারম্যানের একাত্বতা ঘোষণা

মাহফিজুল ইসলাম আককাজ, সাতক্ষীরা: দ্বাদশ জাতীয় নির্বাচনে সাতক্ষীরা-২ সংসদীয় আসনে আওয়ামীলীগের নৌকা প্রাতিকের কোন প্রার্থী না থাকায় স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির ঈগল প্রতিক বিজয়ের লক্ষে একাত্বতা ঘোষণা করেছেন সদর উপজেলার ১০ ইউপি চেয়ারম্যান।

বুধবার (২০ ডিসেম্বর) সকালে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির বাসভবনে এসে এ ঘোষণা দেন তারা। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. গোলাম মোর্শেদ, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দীন ঢালী, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, শিবপুর ইউপি চেয়ারম্যান এস.এম আবুল কালাম আজাদ।

ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ঘোনা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন, বল্লী ইউপি চেয়ারম্যান মহিতুল ইসলাম, কুশখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল ইসলামসহ দলীয় নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণ।

এসময় ইউপি চেয়ারম্যানবৃন্দ সাতক্ষীরা ২ আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীক না থাকায় স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে বলেন আমরা সম্মিলিতভাবে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে সাতক্ষীরা ২ আসনের ঈগল প্রতীকের বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবো।

স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, ‘তৃণমূলের নেতাকর্মীদের দাবীর প্রেক্ষিতে আমি সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। জননেত্রী শেখ হাসিনা প্রতিযোগিতামূলক নির্বাচন, নিরপেক্ষ নির্বাচনের জন্য স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচন করার সুযোগ দিয়েছেন। আমি বিশ^াস করি, আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসায় আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আমার ঈগল প্রতীকে ভোট দিয়ে বিপ্লব ঘটাবে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান