মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শিক্ষকদের সাথে নৌকার প্রার্থী স্বপনের সৌজন্য মতবিনিময়

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলীর সাথে সৌজন্য মতবিনিময় করেছেন আওয়ামী লীগ মনোনীত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন। বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শহীদমিনার চত্বরে জেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সৌজন্য মতবিনিময় সভায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ বিপুল সংখ্যক শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, আমি শিক্ষক পরিবারের সদস্য হিসেবে আপনাদের মাঝে এসেছি।

আমি আপনাদের কারও ভাই, কারও বন্ধু। আপনাদের সাথে মিলেমিশে আজীবন থাকতে চাই। এলাকার শিক্ষা বিস্তারে তিনি অতীতের মতো সকল সময় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে সকলের দোয়া ও আন্তরিক সমর্থন কামনা করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, আজহারুল ইসলাম, বদরুজ্জামান বিপ্লব, রুহুল আমিন, এবাদুল হক, শফিকুল ইসলাম, আজিজুর রহমান, সহকারী শিক্ষক সাংবাদিক দীপক শেঠ, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, হাফিজুর রহমান, হুমায়ুন কবির মিঠু, শামসুর রহমান লাল্টু, জাহাঙ্গীর হোসেন, আসাদুজ্জামান আসাদ, বনি আমিন, উৎপল কুমার সাহা, ইব্রাহীম হোসেন, আব্দুল করিম, আব্দুস সবুর, বদরুজ্জামান বদরু, জাকাতুল্যাহ, রহুহুল কুদ্দুস, মহসীন আলি, শাহরিয়ার কবির সুমনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৮ শতাধিক শিক্ষকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু