বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এমপিও শিক্ষক-কর্মচারীদের কার কত বেতন বাড়ল, দেখুন একনজরে

নতুন জাতীয় বেতন কাঠামো কার্যকর হলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনেও বড় পরিবর্তন আসবে। নতুন বেতন কাঠামোতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের পদগুলোর মধ্যে ৪র্থ থেকে ১১তম গ্রেড পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন দ্বিগুণ হচ্ছে। ১৬তম, ১৮তম ও ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রেও মূল বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন পদের বিপরীতে যে গ্রেড নির্ধারণ করা আছে, সেই গ্রেড অনুযায়ীই নতুন মূল বেতন নির্ধারিত হবে।

নতুন জাতীয় বেতন কাঠামো বিশ্লেষণে এ তথ্য জানা যায়।

অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী অধ্যাপক, শিক্ষক, প্রদর্শক, সহকারী শিক্ষকসহ বিভিন্ন পদে কর্মরতদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়বে। দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য শুধু মূল বেতন কেমন বেড়েছে তা তুলে ধরা হয়েছে। বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা বা অন্যান্য সুবিধা এর সঙ্গে যুক্ত করা হয়নি।

জানা যায়, মাস্টার্স (সমমান) ও মাস্টার্স কলেজের অধ্যক্ষ পদটি ৪র্থ গ্রেডে। বর্তমানে এ গ্রেডের মূল বেতন ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকা। নতুন বেতন কাঠামোতে তা হবে ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা।

স্নাতক (পাস) কলেজের অধ্যক্ষদেররও একই হারে বাড়বে বেতন।

অপর দিকে স্নাতক ও স্নাতকোত্তর কলেজের উপাধ্যক্ষরা বেতন পান ৫ গ্রেডে। তাদের আগে ছিলো ৪৩ হাজার থেকে ৬৯ হাজার ৮৫০ টাকা। নতুন বেতন কাঠামোয় প্রারম্ভিক বেতন হবে ৮৬ হাজার টাকা। আর এই বেতন বেড়ে দাঁড়াবে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা।

অন্যদিকে উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট কাঠামোর উপাধ্যক্ষ পদ ৫ম গ্রেডে রয়েছে। বর্তমানে এ গ্রেডের মূল বেতন ৪৩ হাজার থেকে ৬৯ হাজার ৮৫০ টাকা। নতুন কাঠামোতে তা দাঁড়াবে ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা।

সহকারী অধ্যাপক পদটি রয়েছে ৬ষ্ঠ গ্রেডে। বর্তমানে এই গ্রেডে বেতন রয়েছে ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা। নতুন বেতন কাঠামোয় এই বেতন শুরু হবে ৭১ হাজার থেকে। যা ১ লাখ ৩৪ হাজার টাকা পর্র্যন্ত বাড়বে।

মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন সপ্তম গ্রেডে। বর্তমানে তারা শুরুতে পান ২৯ হাজার টাকা। বেড়ে দাঁড়ায় ৬৩ হাজার ৪১০ টাকা। নতুন বেতন কাঠামোয় শুরুতে বেতন হবে ৫৮ হাজার যা বেড়ে দাঁড়াবে ১ লাখ ২৬ হাজার ৮০০ টাকা।

মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি ৭ম গ্রেডে। বর্তমানে বেতন ২৯ হাজার থেকে ৬৩ হাজার ৪১০ টাকা। নতুন বেতনস্কেলে তা হবে ৫৮ হাজার থেকে ১ লাখ ২৬ হাজার ৮০০ টাকা। অর্থাৎ প্রারম্ভিক বেতন ২৯ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৬৩ হাজার ৩৯০ টাকা বাড়বে।

নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদ ৮ম গ্রেডে রয়েছে। বর্তমানে এ গ্রেডে বেতন ২৩ হাজার থেকে ৫৫ হাজার ৪৭০ টাকা। নতুন কাঠামোতে হবে ৪৬ হাজার থেকে ১ লাখ ১০ হাজার ৮০০ টাকা।

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদটি ৬ষ্ঠ গ্রেডে। বর্তমানে মূল বেতন ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা। নতুন কাঠামোতে হবে ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা। ফলে প্রারম্ভিক বেতন বাড়বে ৩৫ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ বেতন প্রায় ৬৬ হাজার ৯৯০ টাকা।

সিনিয়র শিক্ষক (পদোন্নতিযোগ্য পদ) এবং বিভিন্ন বিষয়ের প্রভাষক পদ ৯ম গ্রেডে রয়েছে। এ গ্রেডে বর্তমানে মূল বেতন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। নতুন বেতন কাঠামোতে তা হবে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।

৯ম গ্রেডে থাকা প্রভাষকদের মধ্যে রয়েছে সংশ্লিষ্ট বিষয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জনবল কাঠামো অনুযায়ী প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা, শিশুর বিকাশ, খাদ্য ও পুষ্টি, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন, গ্রন্থাগার প্রভাষকসহ বিভিন্ন পদ।

প্রদর্শক (উচ্চ মাধ্যমিক বিদ্যালয়) এবং বিভিন্ন সহাকারী শিক্ষকদের পদ ১০ম গ্রেডে রয়েছে। এ ছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রদর্শক, ট্রেড ইনস্ট্রাক্টরসহ সংশ্লিষ্ট কিছু পদও ১০ম গ্রেডে রয়েছে। বর্তমানে এ গ্রেডের বেতন ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা। নতুন কাঠামোতে হবে ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। ফলে তাদের বেতন বাড়ছে ১০০ শতাংশ। গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞাননের সহকারী শিক্ষক, কৃষি বিষয়ের সহাকারী শিক্ষকরাও এ বেতন কাঠামোর আওতায় পড়তে পারে। তবে কৃষির সহকারী শিক্ষক পদটি ১১তম গ্রেডেও রয়েছে।

বিভিন্ন বিষয়ের সহকারী শিক্ষক পদগুলো মূলত ১১তম গ্রেডে রয়েছে। এর মধ্যে সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান), গণিত, বাংলা, ইংরেজি, ব্যবসায় শিক্ষা, রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, চারু ও কারুকলা, ধর্ম ও নৈতিক শিক্ষাসহ বিভিন্ন বিষয়ের পদ রয়েছে।

বর্তমানে ১১তম গ্রেডের মূল বেতন ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা। নতুন কাঠামোতে তা হবে ২৫ হাজার থেকে ৬০ হাজার ৬০০ টাকা। অর্থাৎ একজন সহকারী শিক্ষকের প্রারম্ভিক মূল বেতন ১০০ শতাংশ বাড়বে।

শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস সহকারী কাম-হিসাব সহকারী, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, ট্রেড অ্যাসিস্ট্যান্টসহ কয়েকটি পদ ১৬তম গ্রেডে রয়েছে। বর্তমানে এ গ্রেডের বেতন ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা। নতুন কাঠামোতে তা হবে ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা। অর্থাৎ ১৬তম গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে ১৩৫ শতাংশ।

ল্যাব সহকারী পদটি ১৮তম গ্রেডে। বর্তমানে মূল বেতন ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার ৩১০ টাকা। নতুন কাঠামোতে হবে ২১ হাজার থেকে ৫০ হাজার ৯০০ টাকা। ফলে তাদের মূল বেতন বাড়ছে ১৩৯ শতাংশ।

আর অফিস সহায়ক, নিরাপত্তা কর্মী, নৈশপ্রহরী, পরিচ্ছন্নতা কর্মী এবং আয়া পদ ২০তম গ্রেডে। বর্তমানে বেতন ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা। নতুন কাঠামোতে হবে ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা। অর্থাৎ এসব গ্রেডের কর্মচারীদের বেতন ১৪২ শতাংশ বাড়বে।

একই রকম সংবাদ সমূহ

শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী

যুদ্ধের কালো মেঘ আর বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়েও বিদেশের শ্রমবাজারে নিজেদেরবিস্তারিত পড়ুন

নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারেরবিস্তারিত পড়ুন

থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র থাইল্যান্ড। দেশটির বাজারে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, তাইওয়ান,বিস্তারিত পড়ুন

  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ
  • ড. ইউনূস সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন, যা জানালেন সফরসঙ্গী
  • সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
  • থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির
  • সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার
  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী