শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এসডিএফের চেয়ারম্যান হলেন সাতক্ষীরার ড. মোহাম্মদ আবদুল মজিদ

এস. এম. শফিক, স্টাফ করেসপন্ডেন্ট: সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এ নতুন চেয়ারম্যান নিয়োগ দিল সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পরিকল্পনা-১ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়েছে।

বুধবার (০৪ আগস্ট, ২০২৪) রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদকে তিন বছরের মেয়াদে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো। এসডিএফের সংঘবিধির অনুচ্ছেদ ৬ (এ) এবং ৫৬ তে প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ দেওয়া হয়েছে।

ইতোপূর্বে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর চেয়ারম্যান ছিলেন নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোঃ আবদুস সামাদ।

ড. মোহাম্মদ আবদুল মজিদ ২০০৭ সালের ২২ অক্টোবর থেকে ২০০৯ সালের ৮ এপ্রিল পর্যন্ত এনবিআরের চেয়ারম্যান ছিলেন।

ড. মোহাম্মদ আবদুল মজিদের জন্ম সাতক্ষীরা জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বিএ (অনার্স) এবং এমএ সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আরও শিক্ষা গ্রহণ করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯ সালে সামাজিক বিজ্ঞানে পিএইচডি (ডক্টর অফ ফিলোসফি) করেন।

ড. মোহাম্মদ আবদুল মজিদ পাবলিক ফাইন্যান্স সেক্টরে কাজ করার ২৮ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।

তিনি ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট (ITD), ইউকে, সরকারের একজন রিসোর্স পার্সন ছিলেন। প্রশিক্ষণ একাডেমি যেমন বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার, ন্যাশনাল ডিফেন্স কলেজ, সিভিল সার্ভিস কলেজ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি ইত্যাদি। তিনি আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (AUST) এবং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স (UITS) এর ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে কাজ করেছেন।

ড. মজিদ সাহিত্য এবং আর্থ-সামাজিক সাংস্কৃতিক কূটনীতির উপর ২৮ টি বই লিখেছেন।

উল্লেখ্য যে, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ২০০০ সালে অর্থ মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্তশাসিত অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠান বাংলাদেশের দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও টেকসই গ্রাম সংগঠন তৈরিতে ভূমিকা পালন করছে। বর্তমানে এসডিএফ সারাদেশের ৩৭ টি জেলায় ০৩ টি প্রকল্প/কর্মসূচি বাস্তবায়ন করছে।

একই রকম সংবাদ সমূহ

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করাবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা,বিস্তারিত পড়ুন

  • সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • শিশু-কিশোরদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করলেন প্রধানমন্ত্রী
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি