শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এসপি’র বিরুদ্ধে নারী ইন্সপেক্টরের ধর্ষণ মামলা

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মোকতার হোসেন-এর বিরুদ্ধে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এ ধর্ষণ মামলার আবেদন করেছেন এক নারী পুলিশ ইন্সপেক্টর।

আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ মামলাটি দায়ের করেন ওই নারী কর্মকর্তা। এই সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনায় আদেশ পরে দেবেন বলে জানান।

বাদীপক্ষের আইনজীবী সালাহ উদ্দিন খান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত ভিকটিমের বক্তব্য শুনেছেন। নথি পর্যালোচনা করে পরে আদেশ দেওয়া হবে।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালে বাদী ও আসামি দু’জনই শান্তি রক্ষা মিশনে সুদানে কর্মরত ছিলেন। সেখানে ২০১৯-এর ২০ ডিসেম্বর ওই নারী ইন্সপেক্টরকে নিজ বাসায় জোরপূর্বক ধর্ষণ করেন এসপি মোকতার হোসেন। ওই নারী সম্মানহানির ভয়ে তখন প্রতিবাদ করেননি। এই সুযোগে এসপি মোকতার তাঁকে আরও কয়েকবার ধর্ষণ করেন। এসপি মোকতার ওই নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও একাধিকবার ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেছেন নারী পুলিশ ইন্সপেক্টর।

অভিযোগে আরও বলা হয়, সুদানে মৌখিকভাবে ওই নারীকে বিয়ে করেছিলেন এসপি। প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশে এসে নিকাহ রেজিস্ট্রি করবেন। কিন্তু দেশে এসে হোটেল লা মেরিডিয়ান এবং মিরপুর ও মালিবাগসহ বিভিন্ন হোটেলে নারী ইন্সপেক্টরকে একাধিকবার বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন এসপি। শেষ পর্যন্ত বিয়ের দাবি নিয়ে রাজধানীর রাজারবাগের এসপি’র কোয়ার্টারে গেলে তাঁকে মারধর করা হয়।

শেষ পর্যন্ত ভুক্তভোগী নারী পুলিশ কর্মকর্তা উত্তরা পূর্ব থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা নেয়নি বলে অভিযোগ জানান।

অভিযুক্ত মোকতার হোসেন বর্তমানে বাগেরহাটে পিবিআই’র পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ভোলা’র পুলিশ সুপার ছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার কল করা হলেও সাড়া দেননি এসপি মোকতার হোসেন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়