রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ওস্তাদ বালা’ সহ ১৭ জন গুণীশিল্পী ৩টি সংগঠন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক

ওস্তাদ বালা’ সহ ১৭ জন গুণীশিল্পী ৩টি সংগঠন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক।

জেলা পর্যায়ে শিল্প-সংস্কৃতিতে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ জেলার ২০জন গুণীশিল্পীকে শুক্রবার (২৮ জুলাই) প্রদান করা হয়েছে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০২০-২০২৩।

জেলা শিল্পকলা একাডেমি ময়মনসিংহের উদ্যোগে বিকাল ৫টায় নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের।

শিল্পকলা একাডেমির সভাপতি জেলা প্রশাসক মোঃ মুস্তাফিজার রহমানের সভাপতিত্বে ২৯ জুলাই শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম খালিদ এমপি। স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোঃ আরজু পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরা সুলতানা মনি এমপি সংরক্ষিত মহিলা সংসদ সদস্য, জনাব মোঃ সাজ্জাদুর রহমান অতিরিক্ত ডিআইজি বিপিএম, আলহাজ্ব মোঃ এহতেশামুল আলম সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা, এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা, মোঃ সারওয়ার জাহান সদস্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদ, জ্যোতিকা পাল জ্যোতি পরিচালক গবেষণা ও প্রকাশনা বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২২ পদক প্রাপ্ত গুণীশিল্পীরা হলেন, “সম্মাননা ২০২০” বাউল আব্দুল গফুর কন্ঠসঙ্গীত, মোঃ মোজাম্মেল হোসেন মঞ্জু নাট্যকলা, নিরঞ্জন ভৌমিক যন্ত্রসংগীত, বাদল চক্রবর্তী চারুকলা, কিশোরময় ত্রিপুরা ফটোগ্রাফী।“সম্মাননা ২০২১” চয়ন সেন কন্ঠসঙ্গীত, মোঃ কামরুল ইসলাম বাচ্চু নাট্যকলা, হাবিব সারোয়ার যাত্রা, জয়দেব সাহা আবৃত্তি, ময়মনসিংহ সাহিত্য সংসদ আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন।“সম্মাননা ২০২২” মোঃ মোফাজ্জল হোসেন বালা কন্ঠসঙ্গীত, মোঃ বুলবুল আহমেদ নাট্যকলা, হাবিবুল রহমান যাত্রা , মোঃ রেজাউল করিম লোক-সংস্কৃতি, ময়মনসিংহ লোককৃষ্টি সংস্থা সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন।“সম্মাননা ২০২৩” বিজন কুমার তোপদার কন্ঠসংগীত, শাহ মোঃ আলী আজহার নাট্যকলা, তাপস কুমার চক্রবর্তী নৃত্যকলা, নির্মল রবিদাস যন্ত্রসংগীত, অনসাম্বল থিয়েটার আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন।

সন্মাননা শেষে শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা নৃত্য এবং সংগীত পরিবেশন করেন।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী