শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কক্সবাজার-ঢাকা রুটে বাণিজ্যিক রেল চলাচল শুরু

কক্সবাজার-ঢাকা রুটে রেল চলাচল শুরু হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় হাজারো যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ‘কক্সবাজার এক্সপ্রেস’।

কক্সবাজার রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার আতিকুর রহমান জানান, বাণিজ্যিক যাত্রার প্রথমদিন ‘কক্সবাজার এক্সপ্রেস’ কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। এর আগে সকাল থেকে যাত্রীরা স্টেশনে আসা শুরু করেন। বেলা ১১টা থেকে টিকেট চেক করে যাত্রীদের বগিতে তোলা শুরু হয়। এসময় ফুল ও চকলেট দিয়ে অভিবাদন জানানো হয় যাত্রীদের।

তিনি আরও জানান, ট্রেনের গতিসীমা ১২০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। যাত্রা পথে এটি চট্টগ্রাম ও ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর স্টেশনে দাঁড়ানোর কথা রয়েছে। রাত ৯টার দিকে ট্রেনটি ঢাকায় পৌঁছানোর কথা। আর ফিরতি ট্রেন ঢাকার কমলাপুর স্টেশন ছেড়ে রাত সাড়ে ১০টায় কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

সূত্র মতে, কয়েক দফা পরীক্ষামূলক ট্রেন চলাচলের সফল কার্যক্রম শেষে গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার রেল সংযোগ উদ্বোধন করেন। এ সময় ডিসেম্বর থেকে দুটি ট্রেন চালুর নির্দেশনা দেন তিনি।

রেলওয়ের কক্সবাজারে বুকিং অফিসার নেজাম উদ্দিন গণমাধ্যমকে বলেন, শুক্রবার থেকে কক্সবাজার রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয়ে। দরিয়াপাড়ের এ ট্রেন নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত ঢাকা থেকে কক্সবাজার ও কক্সবাজার থেকে ঢাকা রুটের সব টিকিট বিক্রি শেষ।

কক্সবাজার আইকনিক রেল স্টেশনের মাস্টার ফরহাদ বিন চৌধুরী বলেন, বাণিজ্যিক ট্রেন চলাচলের সব প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়েছিল। শুক্রবার বেলা সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন থেকে ১০২০ যাত্রী নিয়ে প্রথম ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। রাত সাড়ে ১০টায় সমসংখ্যক যাত্রী নিয়ে ঢাকা থেকে আরেকটি ট্রেন কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

জানা গেছে, যাত্রী চাহিদার কারণে নতুন কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে বগির সংখ্যা দুটি বাড়িয়ে ২৩টি করা হয়েছে। এসব বগিত স্বাচ্ছন্দ্যে হাজারের অধিক যাত্রী আসা-যাওয়া করতে পারবেন। ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৫ টাকা। এসি চেয়ারের ভাড়া এক হাজার ৩২৫ টাকা, এসি সিটের ভাড়া এক হাজার ৫৯০ টাকা ও এসি বার্থের ভাড়া (ঘুমিয়ে যাওয়ার আসন) দুই হাজার ৩৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ২০৫ টাকা, স্নিগ্ধা শ্রেণির ৩৮৬ টাকা, এসি সিটের ৪৬৬ ও এসি বার্থের ভাড়া ৬৯৬ টাকা নির্ধারণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী