বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কক্সবাজারে বায়ু বিদ্যুৎকেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন

বাংলাদেশের পর্যটন শহর কক্সবাজারে প্রথমবারের ৬০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো। ৬০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎকেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে কক্সবাজারের সদর উপজেলার খুরুশকুলে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর ও রামু আসনের সংসদ সদস্য সাইমুম সারওয়ার কমল ও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব হাবিবুর রহমান।

এ ছাড়া বিপিডিবির চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকল্প পরিচালক প্রকৌশলী মুকিত আলম খান বলেন, প্রায় ৯০০ কোটি ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করছে ইউএস ডিকে গ্রিন এনার্জি লিমিটেড।

এর আগে ২০১২ সালে সরকার রিজেন পাওয়ারটেক প্রাইভেট লিমিটেড নামে ভারতীয় এক কোম্পানির সঙ্গে চুক্তি সই করে৷ এর আওতায় কোম্পানিটি ফেনী, কক্সবাজার, চট্টগ্রামের আনোয়ারা, কুয়াকাটা ও পটুয়াখালীর খেপুপাড়ায় বাতাসের গতি মেপে দেখছে৷ এখন পর্যন্ত তারা কক্সবাজার অঞ্চলে বাতাসের গতিবেগ প্রতি সেকেন্ডে ৬ থেকে ৮ মিটার পেয়েছে, যেটা বায়ু বিদ্যুৎ উৎপাদনের উপযোগী বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুরবিস্তারিত পড়ুন

  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক