শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ৪ আরসা সদস্য গ্রেফতার

কক্সবাজারের উখিয়া জামতলী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৪ আরসা সদস্যকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ। বৃহষ্পতিবার রাতে উখিয়ার ১৫ নম্বর জামতলী ক্যাম্পের ই ব্লকে এই অভিযান চালানো হয়।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উখিয়া ৮ এপিবিএন পুলিশের হেডকোয়ার্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে, অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এপিবিএন পুলিশের গোয়েন্দা ইউনিট গোপন সংবাদে জানতে পারে আরসার একটি সন্ত্রাসী গ্রুপ জামতলী ক্যাম্পে নাশকতার পরিকল্পনা করার জন্য গোপনে জমায়েত হয়েছে।

এই তথ্যের ভিত্তিতে এপিবিএন পুলিশের একাধিক টিম গতকাল রাতে জামতলী ক্যাম্পের ই ব্লকে অভিযান চালায়। এ সময় আরসার সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চারজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

ব্রিফিংয়ে তিনি আরও জানান, রাতে গ্রেফতার হওয়া আরসা সন্ত্রাসীদের আস্তানায় তল্লাশি চালিয়ে ৬ টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, হ্যান্ড গ্রেনেড ও অন্যান্য অস্ত্র সরঞ্জাম উদ্ধার করা হয়।

ব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন, মিয়ানমারের রাখাইনের সন্ত্রাসী গ্রুপ ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’র সন্ত্রাসী গ্রুপের সদস্যরা ক্যাম্পে বড় ধরনের নাশকতা ও অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করছিল।

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হতে গিয়ে নিজেদের স্বার্থ বিসর্জন দিতে চায় নাবিস্তারিত পড়ুন

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফলবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন