বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কমলাপুর স্টেশনে ট্রেনে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা তুরাগ কমিউনিটি ট্রেনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী (১৭)।

শুক্রবার (৭ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। তারা হলেন সুমন (২১), নাইম (২৫), নাজমুল (২৫), আনোয়ার (২০) ও রোমান প্রকাশ কালু (২২)।

এছাড়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে- এমন একজন পলাতক। তাকেও গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদাউস আহম্মেদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, ওই কিশোরীর বাড়ি নেত্রকোনা। শুক্রবার রাতে সে নেত্রকোনা থেকে হাওর এক্সপ্রেসে ঢাকার কমলাপুর রেলস্টেশনে আসেন। পরে কৌশলে কয়েকজন তরুণ-যুবক কিশোরীকে স্টেশনের ১নং প্ল্যাটফর্মের তুরাগ কমিউনিটি ট্রেনের একটি বগিতে নিয়ে যান। সেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে ফেলে রেখে যান।

ওসি ফেরদাউস আহম্মেদ বলেন, ‘ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ইমরান নামে একজন পলাতক। তাকেও গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।’

এদিকে ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে নেওয়া হয়েছে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • প্রত্যেক ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার