রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কমিউনিটির কিশোরী ও নারীদের জন্য প্রজনন স্বাস্থ্য পরিসেবা প্রচারে সভা

জি.এম আবুল হোসাইন: ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে “নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা” প্রকল্পে কমিউনিটি ক্লিনিক ইউপিএইচএফসি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তাদের সাথে কমিউনিটির কিশোরী ও নারীদের জন্য প্রজনন স্বাস্থ্য পরিসেবা প্রচারে সভা অনুষ্ঠিত হয়েছে।

(২৮ জানুয়ারি) রবিবার বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত পরিসেবা প্রচার সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সেলিম, সহকারি সার্জন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সাতক্ষীরার ডা. রাহুল দেব রায়, ফিংড়ী ও আলিপুর ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, স্বাস্থ্য সহকারি, পরিবার কল্যাণ সহকারি, পরিবার কল্যাণ পরিদর্শক, ফ্যামিলিপ্ল্যানিং ইসপেক্টর সহ ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা অফিসের কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন, কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো. মনির হাসান, মো. সালাউদ্দীন ও হুমায়রা জামান।

কিশোরী ও নারীদের জন্য প্রজনন স্বাস্থ্য পরিসেবা প্রচার সভায় ব্রেকিং দ্য সাইলেন্স ও প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয়। প্রকল্পের প্রজেক্ট অফিসার যৌন প্রজনন স্বাস্হ্য অধিকার ইস্যুতে দক্ষতা বৃদ্ধি নানাদিক তুলে ধরেন। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী সহ সকল শ্রেণী পেশার মানুষের সেবা দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য। তবুও আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সেবার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তাহলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী স্বাস্থ্য সচেতন হবে।

উপজেলা স্বাস্থ্য অফিসার বলেন, কায়পুত্র, ঝষি, রাজবংশী, পাড়ুই সম্প্রদায়ের মানুষেরা অসচেতন বলে তারা পিছিয়ে পড়েছে। তারা পিছিয়ে পড়ার কারণে নানা রকম অসুস্থতায় ভোগে তাদেরকে যদি বিশেষ করে শিশুদের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যায় তাহলে শিশুমৃত্যুর হার অনেক কমে আসবে।

গর্ভবতী মায়েদের কমিউনিটি ক্লিনিক থেকে যে সকল সেবা দেওয়া হয় সে সকল সেবা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্র নিশ্চিত করা সম্ভব হলে তারা উপকৃত হবে। নারী ও কিশোরীদের গোপনীয়তা রক্ষা করে সেবা নিশ্চিত করার জন্য সকল স্বাস্থ্য কর্মীদের আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ