রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কয়রা উপজেলায় ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধ বার্ষিক সমন্বয় সভা

২৫ জুন ২০২৫ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় লিডার্স কয়রা শাখা অফিসে জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় দক্ষিণ বেদকাশী ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধ বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি জনাব মোঃ শাহা আলম গাজী। সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ ওমর আলী মোল্লা, ডলি রানী মন্ডল, সহ ফোরামের অন্যান্য সদস্য বৃন্দ। সমন্বয় সভা পরিচালনা করেন লিডার্স এর সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ সিরাজুল ইসলাম।
সমন্বয় সভায় বক্তরা বলেন, লিডার্স দীর্ঘ দিন যাবত এই এলাকায় কাজ করে আসছে, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হওয়ায় লবণাক্ততা অনুপ্রবেশ, সুপেয় পানির সংকট, খরা, অনিয়মিত বৃষ্টিপাত জলবদ্ধতা এবং সেচের জন্য পানির অভাবে কৃষি উৎপাদন হুমকির সম্মুখীন, ফলে অনুকুল আবহাওয়া অভাবে কৃষি উৎপাদন কমেছে। সভায় বিগত পরিকল্পনা পর্যালচনা এবং আগামীতে ফোরামের করনীয় বিষয় নির্ধারণ ও পরিকল্পনা প্রনয়ন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ

মানবাধিকার, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে তরুণদের সচেতনতা বাড়াতে খুলনায় অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ

বাংলাদেশে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়ে তুলতে এগ্রোইকোলজি চর্চা বাড়ানোর পাশাপাশি কৃষক হিসেবে নারীরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা