বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কয়েকদিনের দাবদাহের দাপটে রাজগঞ্জের জনজীবন বিপর্যস্থ

সারা দেশের ন্যায় যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের উপর দিয়ে বয়ে যাচ্ছে প্রচন্ড দাবদাহ।

রাজগঞ্জে কয়েকদিন ধরে তীব্র গরমের দাপটে নাজেহাল জনজীবন। এ অবস্থায় সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন এ অঞ্চলের মাঠে ও ধান শোকানো কাজে নিয়োজিত খেটে খাওয়া ও দিনমজুর মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলেছে আরও কয়েকদিন এ অবস্থা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে- এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন। মঙ্গলবার (৯ মে) তাপমাত্রা সবচেয়ে বেশি ছিলো বলে জানান রাজগঞ্জ এলাকার খেটে খাওয়া মানুষেরা। তারা বলেন- কাজের ফাঁকে ফাঁকে গাছের ছায়ায় বসে একটু রেস্ট নিয়ে নিয়ে কাজ করেছেন।

প্রচন্ড তাপদহে প্রয়োজন ছাড়া রাস্তায় বের হতে চাচ্ছেন না মানুষেরা। দেখা গেছে- কিছু মানুষ একটু স্বস্তি পেতে গাছ বা বড় বড় ভবনের ছায়াতলে আশ্রয় নিচ্ছেন। অনেকে রোদ থেকে বাঁচতে ছাতা ও গামছা ব্যবহার করছেন। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়- তীব্র গরমে নাজেহাল অবস্থা প্রতিটি শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি শ্রমজীবী ও কর্মজীবীদের জীবনে তীব্র গরমের প্রভাব পড়েছে অত্যধিক। তারপরও জীবন-জীবিকার তাগিদে ঘাম ঝরিয়ে ছুটে চলেছে তারা কাজের সন্ধানে।

রাজগঞ্জে হানুয়ার মাঠে পাটের ক্ষেতে কাজ করছেন মিরাজ হোসেন (৫৫) নামের একজন কৃষিশ্রমিক। তিনি বলেন- কয়েকদিন ধরে যে রোদ ও গরম পড়ছে? তাতে আমাদের অবস্থা খুব খারাপ যাচ্ছে। ঠিকমতো কাজ করতে পারছি না। কী আর করবো। কাজ না করলে তো আর সংসার চলবে না। কৃষিশ্রমিক সিদ্দিক হোসেন (৫২) বলেন- ইরি-বোরো ধান কাটার পর, সেগুলো সেদ্ধ-শুকনো করতে হিমশিম খেতে হচ্ছে এই তীব্র গরমে।

একে বারে নাজেহাল অবস্থা। রহিমা বেগম (৫০) নামের একজন গৃহিনী বলেন- খুব ভোরে উঠে ধান সেদ্ধ করে, সেগুলো রোদে শুকাতে দিতে হয়। রোদে ধান শুকানোর মতো কষ্টের কাজ আমার মতে আর নেই। সারাদিন রোদে ধান শুকানোর কাজ করতে যেয়ে নাজেহাল অবস্থা।

রাজগঞ্জ বাজারের একজন চা দোকানী বলেন- তীব্র গরমের কারণে চা বিক্রিও কমে গেছে। সব মিলিয়ে গরমের তীব্রতায় খুব নাজেহাল রাজগঞ্জের জনজীবন।
আবহাওয়াবিদরা বিভন্ন সময় বিভন্ন আবহাওয়া সংক্রান্ত তথ্য দিচ্ছেন। তথ্যমতে- আগামী ১৩ মে’র মধ্যে ঝড় বৃষ্টি হতে পারে।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান
  • পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা
  • আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃ*ত্যু
  • মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
  • মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
  • মনোহরপুরে মটরভ্যান চুরি : দিশেহারা রসুল মোল্লা