রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২৫ সেপ্টেম্বর, ২০২০

করোনাকালীন মানবিক সহায়তায় যশোর সেনানিবাস

করোনাকালীন এই সময়ে মানবিক সহায়তায় নানান কর্মযজ্ঞতা অব্যাহত রেখেছে যশোর সেনানিবাস।

যশোর সেনানিবাসের লে. কর্নেল সৈয়দ আশিকুল ইসলাম, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনার আতঙ্ক কাটিয়ে সাধারণ মানুষকে নিরাপদ রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাসদস্যরা।
এরই ধারাবাহিকতায় করোনা মোকাবেলায় সরকারের নেওয়া পদক্ষেপসমূহ বেগবান এবং কার্যকরী করার লক্ষ্যে সেনাসদস্যরা জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইতোমধ্যে যশোর সেনানিবাসের তত্ত্বাবধানে দায়িত্বপূর্ণ ১০টি জেলায় মেডিক্যাল ক্যাম্প স্থাপনের মাধ্যমে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে করোনাকালীন সময়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন সেনা সদস্যরা।

এছাড়া প্রায় প্রতিদিনই নির্দিষ্ট দায়িত্বপূর্ণ এলাকায় সেনানিবাসের বিশেষজ্ঞ মেডিক্যাল টিমের সাহায্যে অসহায় ও দুস্থ মানুষদেরকে নিয়মিত চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছে।

পাশাপাশি করোনাকালীন ত্রান সহায়তা, সচেতনতামূলক প্রচারণা, গণপরিবহন মনিটরিং, স্বাস্থ্যবিধি সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন এবং মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড গ্লোবস ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করাসহ সকল প্রকার জনকল্যানমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

অন্যদিকে, খুলনা উপকূলীয় অঞ্চলের মানুষদের বন্যা এবং জলোচ্ছাস থেকে রক্ষা করতে বিভিন্ন পয়েন্টে বেড়িবাঁধ নির্মাণ কাজ অব্যাহত রাখার পাশাপাশি চিকিৎসা সহায়তা ও সুপেয় পানি বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী