শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৯ আগস্ট, ২০২০

করোনা ও আম্পান মোকাবেলায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী

করোনা ও আম্পান মোকাবেলায় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।
‘সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে’ এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে মহামারী করোনা মোকাবেলায় দেশ জুড়ে চিকিৎসা সেবা, খাদ্য সহায়তা ও কৃষি সহায়তা দিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে মাননীয় সেনাবাহিনী প্রধানের নির্দেশক্রমে কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম, জীবাণুমুক্তকরণ ও জনসচেতনতা সৃষ্টিসহ নানাবিধ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যাচ্ছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। এসময় জরুরী প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে ঘরে থাকার পরামর্শ ও সামাজিক দূরত্ব মেনে চলতে উৎসাহ প্রদান করেন সেনা সদস্যরা। রাস্তায় স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল তদারকি, মার্কেট/দোকালগুলোতে সচেতনতামূলক প্রচারণা এবং করোনা পরবর্তী বৈশ্বিক মন্দা হতে খাদ্য সংকট মেটাতে প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের হাতে তুলে দেয়া হচ্ছে বিভিন্ন ধরনে খাদ্য/শস্য/ফলজ বীজ।

এছাড়াও প্রতিদিনই দেশের প্রত্যন্ত অঞ্চলে হত দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে সেনাসদস্যরা। করোনা মোকাবেলায় ত্রান তৎপরতা, গণপরিবহন মনিটারিং, সচেতনতামূলক প্রচারণা ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন, বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানসহ সকল প্রকার জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

অন্যদিকে, আম্পান মোকাবেলায় উপকূলবর্তী সাতক্ষীরার শ্যামনগর এবং খুলনার কয়রায় দ্রুত বেড়িবাঁধ মেরামতের নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি অসহায় মানুষের মাঝে সুপেয় পানি বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদান এবং ঘর-বাড়ী মেরামতসহ নানামূখী জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।
ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান