রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৩ অক্টোবর ২০২০

করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের সুরক্ষায় যশোর সেনানিবাস

করোনা যুদ্ধে বিপন্ন মানুষের ভেতর শক্তি ও সাহস জুগিয়ে সাধারণ মানুষের সুরক্ষার জন্য ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় বৃহত্তর যশোর অঞ্চলের বিভিন্ন জেলার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। পাশাপাশি গর্ভবতী নারীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে।

এছাড়াও নিয়মিত টহলের পাশাপাশি স্থানীয় বাজারগুলোতে মাইকিং এর মাধ্যমে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও জনসচেতনতা সৃষ্টি মূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রয়েছে। গণপরিবহনসহ অন্যান্য যানবাহন যাতে করোনাকালীন সময়ে অতিরিক্ত যাত্রী বহন করতে না পারে সেজন্য সেনাসদস্যদের তৎপরতা অব্যাহত রাখার পাশাপাশি অসহায় ও হতদরিদ্র মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সহায়তা পৌছে দেয়া, ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণসহ সকল প্রকার মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

অন্যদিকে, বৃহত্তর যশোর অঞ্চলের বন্যাকবলিত পানিবন্দি মানুষের জন্য শুকনা খবার বিতরণ, বিশুদ্ধ পানি সরবরাহ, খাবার স্যালাইন ও নগদ আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি নিয়মিতভাবে চিকিৎসা সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

বিশেষ করে উপকূলবর্তী খুলনার কয়রায় ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামতের কাজ যশোর সেনানিবাসের তত্ত্বাবধানে দ্রুত গতিতে এগিয়ে চলছে।

যশোর সেনানিবাসের লে. কর্নেল সৈয়দ আশিকুল ইসলাম, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?