বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা মোকাবিলায় সবচেয়ে সফল বাংলাদেশ

করোনা ভাইরাস মহামারী মোকাবিলায় সর্বশক্তি দিয়েই লড়ছে পৃথিবীর সব কটি দেশ। তবে সংক্রমণ নিয়ন্ত্রণ ও মহামারীর অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় সব দেশ সমানভাবে সফল হতে পারেনি। এই দুটি বিষয় নিয়ে গত ২১ ডিসেম্বর ‘করোনা সহনশীল’ দেশের আন্তর্জাতিক র‌্যাঙ্কিং প্রকাশ করছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

এতে চলতি ডিসেম্বরে করোনা মোকাবিলায় বিশ্বে ২০তম অবস্থানে আছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান শীর্ষে। কারণ তালিকায় বাংলাদেশের আগে আর কোনো দেশের নাম নেই।

মাসিক এই করোনা সহনশীলতা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১০ দেশ হলো- নিউজিল্যান্ড, তাইওয়ান, অস্ট্রেলিয়া, নরওয়ে, সিঙ্গাপুর, ফিনল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও ডেনমার্ক। বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে তালিকায় পাকিস্তান ২৯ নম্বরে ও ভারত ৩৯ নম্বরে রয়েছে। ব্লুমবার্গের নভেম্বরের র‌্যাঙ্কিংয়ে ২৪ নম্বরে ছিল বাংলাদেশ।

প্রতিবেদনে জানানো হয়, সংক্রমণ ও মৃত্যুহার নিয়ন্ত্রণে বাংলাদেশ দারুণ সফলতা দেখালেও টিকাপ্রাপ্তির নিশ্চয়তায় অনেক পিছিয়ে পড়েছে। বাংলাদেশের মাত্র ৫ শতাংশ মানুষ করোনা টিকার সুবিধার আওতায় রয়েছে। এমনকি টিকাপ্রাপ্তির দিক থেকে বাংলাদেশের চেয়ে ভারত-পাকিস্তান এগিয়ে আছে।

এ মাসে অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে তালিকার শীর্ষে থাকা নিউজিল্যান্ডের চেয়েও ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। ২০২০ সালে নিউজিল্যান্ডের প্রবৃদ্ধি যেখানে মাইনাস ৬.১ শতাংশ হওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে, সেখানে বাংলাদেশের জিডিপি ৩.৮ শতাংশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী

যুদ্ধের কালো মেঘ আর বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়েও বিদেশের শ্রমবাজারে নিজেদেরবিস্তারিত পড়ুন

নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারেরবিস্তারিত পড়ুন

থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র থাইল্যান্ড। দেশটির বাজারে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, তাইওয়ান,বিস্তারিত পড়ুন

  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ
  • ড. ইউনূস সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন, যা জানালেন সফরসঙ্গী
  • সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
  • থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির
  • সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার
  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী