মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা মোকাবেলায় কলারোয়ায় পুলিশের উদ্বুদ্ধকরণ কর্মসূচি

কোভিড-১৯ করোনা ভাইরাসের ২য় ধাপ মোকাবেলায় কলারোয়ায় বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করেছে পুলিশ।

রবিবার (২১ মার্চ) বেলা ১০টার দিকে সাতক্ষীরা জেলা পুলিশ আয়োজিত ওই কর্মসূচিতে জনসচেতনতা মূলক র‌্যলি, মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়।

কর্মসূচিতে কলারোয়া থানা পুলিশের সাথে রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সুশিল সমাজের ব্যক্তিরাও অংশ নেন। ‘মাস্ক পরার অভ্যাস, কোভিডমুক্ত বাংলাদেশ’-শীর্ষক স্লোগানে থানা চত্বর থেকে বের হওয়া র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও উপজেলা সদরের বিভিন্ন স্পটে ও গণপরিবহনে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

এসময় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ’র প্রাদুর্ভাব থেকে বাঁচতে ঘন ঘন হাত ধৌয়া, ঘরের বাইরে আসলে মাস্কপরাসহ করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনগণকে উদ্বুদ্ধ করা হয়। বাধ্য করা নয়, স্বাস্থ্যবিধি মানতে মাঠ পর্যায়ে সবাইকে উদ্বুদ্ধ করতে পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে।

জনসচেতনতামূলক ওই কর্মসূচিতে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেনসহ থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, সহ.সভাপতি ও কেরালকাতা ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী ভিপি, পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান তুহিনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এদিকে, অনুরূপভাবে উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সংশ্লিষ্ট পুলিশিং বিটের উদ্যোগে জনসচেতনতামূলক ওই কর্মসূচি পালন করা হয়েছে। সেই সাথে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে মাস্কও বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি