মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা: সীমান্তে কড়াকড়ির মধ্যেই ফ্রান্স-যুক্তরাজ্যে চলাচল শুরু

নতুন ধরনের করোনা শনাক্তের পর যুক্তরাজ্যের সঙ্গে বন্ধ করে দেয়া সীমান্ত আবার খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার।

বুধবার (২৩ ডিসেম্বর) সকাল থেকেই এই সিদ্ধান্তের আওতায় যাত্রী ও পণ্য পরিবহনে দেশ দুটির মধ্যে বিমান, নৌকা এবং ইউরোস্টার ট্রেন চলাচল শুরু করেছে। এর আগে গেল রোববার (২০ ডিসেম্বর) সীমান্ত বন্ধের ঘোষণার পর প্রায় তিন হাজার লরি আটকা পড়ে কেন্টে।

যুক্তরাজ্যে আটকে পড়া নিজ দেশের নাগরিক ও ফ্রান্স প্রবাসী ব্রিটিশ এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদের সুবিধার কথা ভেবে এই সমঝোতায় পৌঁছেছে দু’দেশের সরকার। দু’দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় পণ্য পরবিহনকারী যানবাহনও যাতায়াতের সুবিধা পাবে। তবে তাদের সবার ৭২ ঘণ্টার মধ্যে করা করোনা টেস্টের নেগেটিভ সনদ থাকতে হবে।

৩১ ডিসেম্বর পর্যন্ত এই ব্যবস্থা বহাল রাখতে সম্মত হয়েছে ফ্রান্স সরকার। যদিও পরিবহন বিভাগ ৬ জানুয়ারি পর্যন্ত এই উদ্যোগ চালু রাখার পক্ষ মত দিয়েছে। যুক্তরাজ্য থেকে আসা যানবাহনগুলোরও নমুনা পরীক্ষা করবে ফ্রান্স।

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা কর্তৃপক্ষ ও সেনাবাহিনীর সদস্যদের আটকে পড়া যাত্রীদের শনাক্তে মোতায়েন করা হবে। আর এজন্য, পিসিআর টেস্টের পরিবর্তে নতুন ধরনের করোনা সনাক্তে র‌্যাপিড টেস্ট করা হবে এবং ৩০ মিনিটের মধ্যে ফলাফল দেয়া হবে। গাড়ির চালকরা খুদে বার্তার মাধ্যমে করোনা টেস্টের ফলাফল পাবেন। এই বার্তাই তাদেরকে সীমান্ত অতিক্রম করার সময় কর্তৃপক্ষকে দেখাতে হবে। তবে, যেসব চালক করোনা পজিটিভ শনাক্ত হবেন তাদেরকে কি করা হবে সে বিষয়ে করণীয় ঠিক করতে এখনো কাজ চলছে বলে জানিয়েছে ফ্রান্স সরকার।

ক্রিসমাসের আগে যারা ফ্রান্সে ফিরতে চান তাদের জন্য কেন্টে পর্যাপ্ত টেস্ট কিট পাঠানো হয়েছে। তবে নিকটবর্তী বন্দরগুলোতে আটকে পড়া গাড়ির জট কমাতে ক্রিসমাস পর্যন্ত টেস্ট কিট সরবরাহের পরামর্শ দেয়া হয়েছে।

বন্দরগুলোতে জট কমাতে পর্যন্ত পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত কেন্ট ভ্রমণ না করতে পণ্য পরিবহনকারী যানবাহনগুলোকে সতর্ক করা হয়েছে।

যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাস শনাক্তের পর ৫০টি দেশ এরই মধ্যে যুক্তরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে যুক্তরাজ্যের সঙ্গে যোগাযোগ নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান জানিয়েছে ইউরোপীয় কমিশন। তবে, এটা কোন নির্দেশ না। জোটের দেশগুলো নিজ নিজ দেশের স্বার্থ বিবেচনায় এ বিষয়ে করণীয় ঠিক ও নিষেধাজ্ঞা শিথিল ও কঠোর করার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলেও ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র খবরে জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান