শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনাভাইরাসে দেশে মৃত্যু আরও ৩৯ প্রাণ

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাংলাদেশে গত একদিনে (২৪ ঘণ্টায়) মৃত্যুর মিছিলে আরও ৩৯ প্রাণ যোগ হয়েছে। একই সময়ে আরও দুই হাজার ৯৭৭ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। মোট মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩০৬ জনে এবং শনাক্তের সংখ্যা দুই লাখ ৪৯ হাজার ৬৫১ জনে দাঁড়াল। বৃহস্পতিবার ( ৬ আগস্ট) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক ডা. বায়েজিদ খুরশিদ রিয়াজ।বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৮৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৭০৮টি পিসিআর পরীক্ষা করা হয়। এ পর্যন্ত ১২ লাখ ২৫ হাজার ১২৪টি পিসিআর পরীক্ষা করা হয়। তার মধ্যে দুই লাখ ৪৯ হাজার ৬৫১টি করোনা পজিটিভ এসেছে।‘আর গত একদিনে করোনা পজিটিভ এসেছে দুই হাজার ৯৭৭ জনের। একদিনে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৩ দশমিক ৪৩ শতাংশ। আর পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৩৮ শতাংশ।’
স্বাস্থ্য অধিদফতর জানায়, এসময়ে দুই হাজার ৭৪ জন কোভিড-১৯ রোগ থেকে সেরে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪৩ হাজার ৮২৪ জন। শনাক্ত বিবেচরনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬১ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৩২ জন, আর নারী সাতজন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এপর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত লাখ ছয় হাজার ৭৫৯ জনে। আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের এক কোটি ৮৮ লাখ ২০ হাজার ৩৮২ জন। তাদের মধ্যে বর্তমানে ৬১ লাখ ছয় হাজার ৫৯২ জন চিকিৎসাধীন এবং ৬৫ হাজার ৩৬৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ২০ লাখ ছয় হাজার ৬১৫ জন সুস্থ হয়ে উঠেছে।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন