বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনার বুস্টার ডোজ নিতে কোনও নিবন্ধনের প্রয়োজন নেই: সেব্রিনা ফ্লোরা

করোনার বুস্টার ডোজ নিতে কোনও নিবন্ধনের প্রয়োজন নেই। খুব শিগগিরই সারাদেশে দ্বিতীয় ডোজ নেওয়া মানুষের কাছে এসএমএস চলে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

বুধবার গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় অবস্থিত এক্সিউটিভ গ্রিনটেক্স কারখানায় শ্রমিকদের করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বুস্টার দিতে টিকার কোনও সংকট দেখা দেবে না।

দেশে পর্যাপ্ত করোনার টিকা মজুদ রয়েছে। শঙ্কিত হওয়ার কিছু নেই। গ্রাম পর্যায়েও টিকা নেওয়া মানুষ বুস্টার ডোজ পাবে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস জানান, ৬০ বছর বয়সের ঊর্ধ্বে যারা করোনা টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত প্রথমে তারা টিকা নেওয়ার সুযোগ পাবেন।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের ঢাকা বিভাগের পরিচালক ডা. বেলাল হোসেন, ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসের পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, গাজীপুর সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান।

এদিন কারাখানার তিন হাজার শ্রমিককে অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর