বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনায় পশ্চিমবঙ্গে আরও ১১৮ মৃত্যু, কলকাতায় আক্রান্ত ৩ লাখ পার

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমেছে ভারতের পশ্চিমবঙ্গে।

গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে মারা গেছেন ১১৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৫২।

সেই সঙ্গে রাজ্যের রাজধানী কলকাতায় আক্রান্ত ছাড়িয়েছে তিন লাখ। কলকাতায় নতুন সংক্রমণ ৭৮৬ জনের। এখন পর্যন্ত এ শহরের মোট আক্রান্ত হয়েছেন তিন লাখ ১৮৯ জন।

শনিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন সাত হাজার ৬৮২ জন। এর মধ্যে শুধু উত্তর ২৪ পরগনায় এক হাজার ৬৬৪ জন সংক্রমিত হয়েছেন।

এছাড়া জলপাইগুড়ি জেলায় ৬৯২ জন, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর ৪৮৪ জন করে, হুগলিতে ৪৭৭ জন, হাওড়ায় ৪৬৩ জন ও নদিয়া ৪৫৮ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ১৯ হাজার ১৩০ জন।

শনিবারের বুলেটিনে দৈনিক মৃত্যুর সংখ্যার নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা ২৮ জন। কলকাতায় মারা গেছেন ২৩ জন, নদিয়ায় ১৩, জলপাইগুড়িতে ১২ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১১ জন, হাওড়ায় ছয়জন, পশ্চিম মেদিনীপুর ও হুগলিতে পাঁচজন করে সংক্রমিতের মৃত্যু হয়েছে।

মুর্শিদাবাদে চারজন, পশ্চিম বর্ধমানে তিনজন, দার্জিলিং ও পূর্ব বর্ধমানে দুই জন করে আক্রান্ত মারা গেছেন। এছাড়া কালিম্পং, বাঁকুড়া, বীরভূম ও পূর্ব মেদিনীপুরে একজন করে রোগীর মৃত্যু হয়েছে।

এ দিন রাজ্যটিতে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৭২ হাজার ৬৭২টি। দৈনিক সংক্রমণের হার নিম্নমুখী হয়ে দাঁড়িয়েছে ১০.৮৯ শতাংশে। ২৪ ঘণ্টায় এ রাজ্যে দুই লাখ ৯৩ হাজার ৬৪২ জনকে টিকা দেয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা