শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কর্ণফুলী নদীতে ডুবেছে ইস্পাত বোঝাই লাইটার জাহাজ

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা সৈকতের কাছে ইস্পাত বোঝাই এম ভি টিটু-৭ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে।

আজ বৃহস্পতিবার বন্দরের বহিনোঙরে থাকা একটি মাদার ভ্যাসেল থেকে ইস্পাত নিয়ে জাহাজটি কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটে যাওয়ার পথে ডুবে যায়।

জাহাজে থাকা ১৩ কর্মী সাঁতরে পার্শ্ববর্তী অন্য একটি লাইটার জাহাজে উঠে রক্ষা পেয়েছেন।

জাহাজ ডুবির সত্যতা নিশ্চিত করে লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি নবী আলম জানান, জাহাজটি ইস্পাত নিয়ে বাংলা বাজার ঘাটে যাওয়ার পথে পতেঙ্গা সৈকতের কাছাকাছি এলাকায় ডুবে গেছে। কি কারণে এটি ডুবে গেছে এখনো তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে বন্দর সূত্রে জানা গেছে লাইটার জাহাজ ডুবির কারণে বন্দরে জাহাজের আগমন নির্গমনে কোন বিঘ্ন ঘটছে না।

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় সংঘটিত চার হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশেরবিস্তারিত পড়ুন

  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা