বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলকাতার বিভিন্ন হোটেলে পরীমণির যাতায়াত, ফুটেজ খুঁজছে পুলিশ

কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে দুটি সিনেমায় কাজ করেছেন ঢালিউড নায়িকা পরীমণি। তবে গত চার বছরে এই চিত্রনায়িকা কলকাতায় গেছেন অসংখ্যবার। প্রত্যেকবারই বিভিন্ন বিলাসবহুল হোটেলে সময় কাটিয়েছেন। এর ফলে পর্নকাণ্ডে পরীমণির যোগসূত্র খুঁজছে কলকাতা পুলিশ।

ভারতের পশ্চিমবঙ্গের বিলাসবহুল বিভিন্ন হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ শুরু করেছে কলকাতা পুলিশ। এসব হোটেলে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে সম্প্রতি বেশ কয়েকজন মডেল ও অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে। কাজের সূত্রে হোটেলগুলোতে যাতায়াত ছিল পরীমনির।

কলকাতার শীর্ষস্থানীয় সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের ব্যানারে দুটি সিনেমায় অভিনয় করেন চিত্রনায়িকা পরীমণি। একটি ‘রক্ত’, অন্যটি ‘স্বপ্নজাল’। তবে পরীমনির বিষয়ে কোনো কথাই বলতে রাজি হয়নি প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

বিভিন্ন সূত্র বলছে, পরীমনির ‘ক্লায়েন্ট লিস্ট’ অনুযায়ী আপাতত এর মধ্যে রয়েছেন টালিগঞ্জের ২ পরিচালক, ৩ প্রযোজক ও ২ অভিনেতা। আরও নাম উঠে আসছে।

রাজকুন্দ্রার পর্নকাণ্ডে পরীমনির যোগসূত্র খুঁজছেন ভারতের গোয়েন্দারা। পশ্চিমবঙ্গের কয়েকটি গণমাধ্যম এমন খবরই প্রকাশ করেছে। তাদের দাবি, রাজকুন্দ্রার পর্নকাণ্ডে কলকাতার অনেক অভিনেত্রী-মডেলও জড়িত। পরীমণির সঙ্গেও যোগসূত্র থাকতে পারে। এছাড়া পরীমনির সঙ্গে জড়িত ছিলেন একাধিক প্রযোজকও।

কলকাতা পুলিশের তদন্তকালীন অফিসার বিশপ সরকার বলেন, বিভিন্ন হোটেল থেকে আমরা বেশ কিছু ফুটেজ সংগ্রহ করেছি। পরীমণির সঙ্গে রাজকুন্দ্রার যোগসূত্র আছে কি-না তা জানাতে এগুলো বেশ কাজে লাগবে। এটা ছাড়াও বেশ কয়েকজনকে আমরা জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য নিয়েছি।

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেছেন। গত ১৯ জুলাই রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি পর্নো কনটেন্ট তৈরি করেন এবং তা বিভিন্ন বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করতেন।

একই রকম সংবাদ সমূহ

পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানেবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি