বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া আলিয়া মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণ

শেখ শাহাজাহান আলী শাহিন: কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের পরিচালক ড.খাঁন মো. মীজানুল ইসলাম সেলিম।
বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ঝাউডাঙ্গা ইয়াং মুসলিম জেনারেশনের চেয়ারম্যান মো. আনিসুর রহমান ও সোনাবাড়িয়া সোনারবাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আশফাকুর রহমান বিপু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক প্রভাষক মো. আরিফ মাহমুদ, প্রভাষক মাওলানা মো. আসাদুজ্জামান ফারুকী, মোর্তুজা হাসান, তাজউদ্দীন আহমদ রিপন, আসাদুজ্জামান আসাদসহ অভিভাবকগন।
এবতেদায়ী ও দাখিল স্তরের শ্রেনি শিক্ষকগন একে একে ফলাফল ঘোষণা করেন এবং অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেন।
বিশেষ অতিথির বক্তব্যে আনিসুর রহমান বলেন, ‘জমি-বাড়ীর জন্য বিনিয়োগ না করে, সন্তানের জন্য বিনিয়োগ করুন। একজন সন্তান মানুষের মত শিক্ষিত মানুষ হলে পরবর্তী প্রজন্মের মাঝে ধারাবাহিকতা বজায় থাকবে এবং দেশ ও জাতি উপকৃত হবে।’
প্রধান অতিথির বক্তব্যে খাঁন মীজানুল ইসলাম সেলিম বলেন, ‘সময় এসেছে মাদ্রাসা শিক্ষা গ্রহন করে সমাজে, দেশে ও জাতিকে উপকৃত করার। তাই আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তুলুন।’
পরে কলারোয়া থেকে প্রকাশিত অন-লাইন নিউজ পোর্টাল কলারোয়া নিউজ, দৈনিক নতুন সূর্য, কলারোয়া প্রতিদিন ও এসএম নিউজকে সম্মমনা স্মারক প্রদান করা হয়।
এছাড়াও মাদ্রাসার শিক্ষকদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় পুরস্কৃত করা হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা

কলারোয়া উপজেলার সরসকাটি আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন