মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া উপজেলা পরিষদ ও প্রশাসনের পৃথক তিনটি মাসিক সভা অনুষ্ঠিত

কলারোয়া উপজেলা পরিষদ ও প্রশাসনের পৃথক তিনটি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে উপজেলা অডিটোরিয়ামে ওই সভাগুলো অনুষ্ঠিত হয়।

উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি এবং মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) মৌসুমী জেরিন কান্তা।
আর উপজেলা পরিষদের মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু।

সভায় বিভিন্ন ইউনিয়নে ইটভাটা কার্যক্রম ও ট্রাক্টর চলাচল বিষয়ে আলোচনা করা হয়। একই সাথে বিভিন্ন এলাকার মাছের ঘেরের কারণে পার্শ্ববর্তী রাস্তা ক্ষতিগ্রস্থ প্রতিরোধে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।

চলমান করোনা ভাইরাস প্রতিষেধকে কোভিড-১৯ ভ্যাকসিনেশন তথা টিকা গ্রহণে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করতে ও টিকা রেজিস্ট্রেশনে অনলাইন কার্যক্রম সহজতর করার আহবান জানানো হয়।

কলারোয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক সহ সংশ্লিষ্ট অন্যরা এসময় উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

৩১ আগস্ট কলারোয়ায় ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়