বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া ঠিকাদার কল্যাণ সমিতির নতুন কমিটি।। সভাপতি বাবু, সেক্রেটারি তপু

কলারোয়া উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন সাইফুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক হয়েছেন শেখ ফরহাদ হোসেন তপু।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কলারোয়া উপজেলা পরিষদের নতুন ভবনের তৃতীয় তলায় উপজেলা এলজিইডি অফিসের হলরুমে ঠিকাদারদের নিয়ে এক সভায় এই নতুন কমিটি গঠন করা হয়।

সভায় ঠিকাদারদের সর্বসম্মতিক্রমে ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
ঠিকাদারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দেশ ও এলাকার উন্নয়নে ঠিকাদারি কাজে সকল প্রকার অনিয়ম দুর্নীতি রোধে ঠিকাদার কল্যাণ সমিতি কাজ করে যাবে বলে জানানো হয়।

কলারোয়া উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির নতুন কমিটিতে আছেন সভাপতি সাইফুল ইসলাম বাবু, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, সহ-সভাপতি রমজান আহমেদ, আলহাজ্ব মিনহাজ উদ্দিন, আলহাজ্ব আশরাফ আলী বাবু, সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন তপু, যুগ্ম সম্পাদক এমএ রব শাহীন, সহ-সাধারণ সম্পাদক জিএম নাজমুল ইসলাম, আনোয়ার হোসেন মিঠু, মোশারফ হোসেন, অর্থ সম্পাদক মীর রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ মিজানুর রহমান, প্রচার সম্পাদক কলিম হোসেন, সহ.প্রচার সম্পাদক আরিফুজ্জামান আরিফ, ক্রীড়া সম্পাদক সিজিএম আসিফ রানা, কার্যনির্বাহী সদস্য- জিয়াউর রহমান, সোহরাব হোসেন, মনিরুল হক, শরিফুজ্জামান বাবলু, আমানুল ইসলাম, জিএম আলী হোসেন, আনোয়ার আলী পলাশ ও রবিউল ইসলাম।

উপদেষ্টা হিসেবে আছেন- সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, আলহাজ্ব শেখ কামরুল হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু, শেখ শরিফুজ্জামান তুহিন ও আব্দুর রকিব মোল্লা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা