বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পাবলিক ইন্সটিটিউট ফুটবল টুর্নামেন্টের সেমিতে শ্যামনগর

হাবিবুর রহমান রনি: কলারোয়া পাবলিক ইন্সটিটিউট ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে ইয়ামিন স্পোটিং ক্লাব খাজুরা যশোরকে হারিয়ে সেমিতে উঠলো শ্যামনগর ফুটবল একাডেমি।

বুধবার (৮ অক্টোবর) বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে কলারোয়া পাবলিক ইন্সটিটিউট আয়োজিত ক.পা.ই ৮দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলায় অংশ গ্রহন করে শ্যামনগর ফুটবল একাডেমি, সাতক্ষীরা বনাম ইয়ামিন স্পোটিং ক্লাব খাজুরা, যশোর।

খেলার প্রথমার্ধের শেষ মুহুর্তে শ্যামনগর ফুটবল একাডেমির ১০নম্বর জার্সিধারী খেলোয়ার হৃদয় গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে আক্রমন পাল্টা আক্রমনের মধ্য আর কোন গোল না হওয়ায় ওই এক গোলেই যশোরকে হারিয়ে শ্যামনগর জয়লাভ করে।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শ্যামনগর ফুটবল একাডেমির ৯নম্বর জার্সিধারী খেলোয়ার লিপু।

খেলাটি পরিচালনা করেন মোশারাফ হোসেন। তাকে সহযোগিতা করেন মিয়া ফারুক হোসেন স্বপন ও সাজেদুল করিম তপু। ৪র্থ রেফারি ছিলেন মাসউদ পারভেজ মিলন।

ধারাবিবরণীতে ছিলেন শেখ শাহজাহান আলী শাহিন ও ইকবাল হোসেন।

মাঠের চারপাশে বিপুল সংখ্যাক দর্শক খেলাটি উপভোগ করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, এনআরবিসি ব্যাংকের ম্যানেজার জাহিদুজ্জামান, ফায়ার সার্ভিসের হুমায়ুন কবির, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সভাপতি এডভোকেট মিজানুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক আখলাকুর রহমান শেলি, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব তাহের মোল্যা, মমতাজুল ইসলাম চন্দন, আব্দুর রহিম, জাহিদুর রহমান, রমজান আহমেদ, রেজাউল করিম লাভলু, আলতাফ হোসেন, আরিফুজ্জামান কাকন, শাহাদাত হোসেন, বদিউজ্জামান বদরু, মাসুদুর রহমান প্রমুখ।

আগামি ১৩ অক্টোবর সোমবার বিকালে একই মাঠে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় খুলনা এসবি একাডেমি ও কসমস ফুটবল একাদশ, কালিগঞ্জ, সাতক্ষীরার মধ্যে অনুষ্ঠিত হবে আয়োজকরা জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা