সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) ক্লাবের নিজস্ব ভবনের ত্রিতল কক্ষে অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম।
তিনি ক্রীড়াঙ্গনে ক্লাবটিকে আরও সক্রিয় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে এর পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের প্রয়াত ২১ সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা তৌহিদুর রহমান।

ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুর রশিদ কচির সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতারপূর্ব আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান ও ক্লাবের নির্বাহী সদস্য আশরাফ হোসেন, আমন্ত্রিত অতিথি কলারোয়া নিউজের প্রকাশক প্রভাষক আরিফ মাহমুদ, সাংবাদিক এমএ সাজেদ, আতাউর রহমান, কাজী সিরাজ, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হরেন্দ্রনাথ রায়, সহ-সভাপতি শেখ জামিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আহমেদ, সহ-সাধারণ সম্পাদক রজিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, কোষাধ্যক্ষ হবিবর রহমান, সমাজকল্যাণ সম্পাদক ফজলুল হক লাকু, সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক রবিউল হাসান, নির্বাহী সদস্য হেলাল হক, আতাহার আলি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সুভাষ চন্দ্র ঘোষ, শেখ রেজাউল ইসলাম, আজিজুল হাসান, শেখ আবু আজাদ, শেখ রবিউল আলম, শেখ জাকির হোসেন, শরিফুজ্জামান, পরিতোষ কুমার পাল, দিলীপ কুমার ঘোষ, সানবিম করিম সিয়াম, মাসরুকুজ্জান, পলাশ মজুমদার প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল