শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি

কামরুল হাসান : কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল।

বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক আলোচনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর, জেলা নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সচেতনতামূলক একাধিক স্লাইড উপস্থাপন করেন কর্মকর্তাদ্বয়। সবশেষে সংশ্লিষ্ট বিষয়ের উপর কুইজ অনুষ্ঠিত হয়। কুইজে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর সুধেন্দু সাহা কাজল, সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দীক, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, সমীর কুমার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, অফিস সহায়ক ফারুক হোসেন, এরশাদ আলী প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা সদরের মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মরহুম আব্দুর রাজ্জাকের স্মরণে একবিস্তারিত পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সরকারিবিস্তারিত পড়ুন

  • শহীদ প্রেসিডেন্ট জিয়া বেঁচে থাকবেন কোটি মানুষের প্রাণে : প্রধান শিক্ষক মমিনুর
  • সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাতক্ষীরা সরকারি হাইস্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ
  • সাতক্ষীরার আলিপুর গার্লস হাইস্কুলে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী
  • সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
  • দিনভর ভোমরা ইউনিয়ন ঘুরে মানুষের খোঁজখবর নিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত