শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারি কলেজের সূবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে রেজিষ্ট্রেশন কার্যক্রমের শেষ দিনে উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক: আগামীর পথে চলে একসাথে”- এই শ্লোগানে ঐতিহ্যবাহী কলারোয়া সরকারি কলেজের সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে চলমান রেজিষ্ট্রেশন কার্যক্রমের মেয়াদ (১৫ ফ্রেরুয়ারী) রাতে শেষ হলেও সূবর্ন জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর এস,এম আনোয়ারুজ্জামান ও সদস্য সচিব কাজী আসাদুজ্জামান বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের অনুরোধে শুধুমাত্র প্রাক্তন শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশনের জন্য সময়সীমা

শনিবার রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে। পূর্বালী ব্যাংকের নিচে বীজু কম্পিউটার, কাছারী মসজিদের সামনে হাসান কম্পিউটার, উপজেলা মোড়ে সাতক্ষীরা এক্সপ্রেস কাউন্টার, ডাঃ হাবিবের চেম্বার, শেখ জাহাঙ্গীর, শিক্ষক আঃ ওহাব মামুন, আব্দুল হক নিজ উদ্যোগে রেজিষ্ট্রেশন কার্যক্রম চালাতে গিয়ে হিমসিম খাচ্ছে।

বীজু ও মোতূর্জা রেজিষ্ট্রেশনের জন্য অতিরিক্ত টাইপিষ্ট নিয়োগ করেছে। লক্ষ্যনীয় বিষয় শেষ দিনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে যার ফলে সকাল থেকেই বুথ গুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এবং রেজিষ্ট্রেশন কার্যক্রমের সাথে স্বেচ্ছােসবীরা নিরলসভাবে পরিশ্রম করে চলেছে।

প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ও হরিসাধন ঘোষ বলেন, এই মহামিলন মেলায় অংশগ্রহণ করার জন্য উদগ্রীব হয়ে আছি এবং আর কখনো কলেজ জীবনের বন্ধুদের সাথে দেখা হবে কি না জানি না। সে জন্য সূবর্ণ জয়ন্তী তে সকল কে রেজিষ্ট্রেশন করে অংশগ্রহণ করার আহবান জানান। এছাড়া বর্তমান দুই ছাত্রী অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে বলেন, আমরা দেখছি বা শুনছি যে বড় ভাই – বোনদের মিলন মেলায় পরিনত হবে ঐ দিন সেজন্য আমরাও রেজিষ্ট্রেশন করলাম।

গত কয়েক দিন কলারোয়ার সর্বত্রই কলারোয়া সরকারি কলেজের সূবর্ন জয়ন্তী ও রেজিষ্ট্রেশন নিয়ে আলোচনা তুঙ্গে। উল্লেখ্য যে, আগামী ১৩ ই এপ্রিল কলারোয়া সরকারি কলেজের সূবর্ণ জয়ন্তী উদযাপিত হবে। সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও সদস্য সচিব আরো বলেন, এখনো পর্যন্ত যে সংখ্যা রেজিষ্ট্রেশন হয়েছে তাতে আমরা খুবই আনন্দিত ও খুশি। এবং কাউকে বাদ দিয়ে নয়, সকল প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে সূবর্ণ জয়ন্তী উদযাপন করতে চায়, সে জন্য সময় বাড়ানো হয়েছে।

বুথ গুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৫ ই ফ্রেরুয়ারী রাত পর্যন্ত ২০০৭ জন রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন। এজন্য কোন প্রাক্তন শিক্ষার্থী যেন রেজিষ্ট্রেশন থেকে বঞ্চিত না হয় বা এখনো যারা রেজিষ্ট্রেশন করে নি তাদের কে শনিবারের মধ্যে রেজিষ্ট্রেশন করার আহ্বান জানান।

উল্লেখ্য আগামী ১৩ ই এপ্রিল শনিবার কলারোয়া সরকারি কলেজের সূবর্ণ জয়ন্তী পালিত হবে। এবং কলারোয়া সরকারি কলেজ সহ সমগ্র কলারোয়া এক আনন্দময় মিলনমেলায় ও উৎসবের শহরে পরিনত হবে।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা