বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরার কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের রুটিন মাফিক ও নিয়মানুযায়ী পড়াশুনা, স্মার্ট মোবাইল ফোন ব্যবহার না করা এবং শিক্ষক-অভিভাবকদের মেনে চলার আহবান জানিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে হাইস্কুল অডিটোরিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব ফলাফল ঘোষণা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিন।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন।

এ বছর স্কুলটি থেকে ৯ম থেকে ১০ম শ্রেণির ১৩৫ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য ১২৮জন ও অকৃতকার্য ৭জন, ৮ম শ্রেণি থেকে ৯ম শ্রেণিতে ১৫৭ জনের মধ্যে কৃতকার্য ১৩০জন, বিশেষ বিবেচনায় ২১জন, অকৃতকার্য ৬জন, ৭ম থেকে ৮ম শ্রেণিতে ১২৮জনের মধ্যে কৃতকার্য ১২০জন, অকৃতকার্য ৮জন, ৬ষ্ঠ থেকে ৭ম শ্রেণিতে ১১৪জনের মধ্যে কৃতকার্য ৮৫জন, ১ বিষয়ে অকৃতকার্য ১৩জন ও বিশেষ বিবেচনায় ১৬জন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়া কলেজের অবসরপ্রাপ্ত আবু বক্কর সিদ্দিক, পাইলট হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান ও গোলাম রব্বানী, গার্লস হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক আসাদুজ্জামান, অভিভাবক কলারোয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ফারুক হোসেন, চন্দনপুর ইউনাইটেড কলেজের প্রভাষক হুমায়ুন কবির, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক আরিফ মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা আকবর হোসেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়