বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সীমান্তজুড়ে মাদকের ছড়াছড়ি, যুবসমাজ ধ্বংসের পথে

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজলোর ১৭ কিলোমিটার বিস্তৃত সীমান্ত দিয়ে প্রতিদিন লাখ লাখ টাকার মাদক পাচার হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বানের স্রোতের মতো ছড়িয়ে পড়ছে। ফলে হেরোইন, ফেন্সিডিল ইয়াবাসহ বিভিন্ন ভয়াবহ মাদকরে বিস্তার ঘটছে। কোমলমতি শিশুসহ তরুণ-যুবক অনেকেই মাদকের মরণ ছোবলে আক্রান্ত। থানা-পুলশিরে কাছে বারবার অভিযোগ করেও কোনো লাভ হচ্ছে না। বরং দিন দিন অবস্থা আরও ভয়াবহ হচ্ছে। বর্তমান মাদক সমস্যাটি এখন উদ্বগেজনক র্পযায়ে পৌঁছেছে। বর্তমান মাদকসেবী ও মাদক বিক্রেতাদের অসামাজিক কার্যকলাপ কারণে সমাজে সৃষ্টিশীলতা ব্যাহত হচ্ছে। যার প্রভাব পড়ছে শিক্ষার্থী, যুব সমাজ উপর। এর ফলে স্কুলগামী অনেক ছাত্ররা লেখাপড়া থেকে ঝরে পড়ছে।

গোপন তথ্যরে ভিত্তিতে স্থানীয় সূত্রে জানা যায়, বিশেষ করে কাকডাঙ্গা, কেড়াগাছি, ভাদিয়ালী, চান্দা, বড়ালি, হিজলদি, সুলতানপুর, চান্দুরিয়া এলাকা থেকে ব্যাপক আকারে মাদক পাচার হচ্ছ। সীমান্তর্বতী এই এলাকাগুলো মাদক ব্যবসায়ীদের কাছে চাহদিা সম্পন্ন।
এছাড়া চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর নকাটি তিন রাস্তার মোড় নামক বটতলা এবং গয়ড়া বাজার, বিশেষ করে খলিল এর বটতলা এলাকায় মাদক বিক্রয় ও সেবনের অভয়ারণ্য পরণিত হয়ছে। এমনকি হাত বাড়ালে গাঁজা, ফেনসিডিল, মদ ও ইয়াবা পাওয়া যায়।

এলাকার সচেতনমহলা নাম বলা না সত্বেও বলেন, সীমান্ত এলাকার বাজারের বিভিন্ন সেলুন, রাস্তার ধারে থাকা গোপনে দোকানগুলোতে এসব মাদকদ্রব্য মজুদ এবং বিক্রয় হয়। মাদকের এই ব্যাপক ভয়াবহতা নিয়ে এলাকার উদ্বেগ সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনচ্ছিুক স্থানীয় আরেকজন বাসন্দিারা জানান, রাতে অপরচিতি ব্যক্তিদের আনাগোনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। রামভদ্রপুর এলাকায় কাউকে কাউকে প্রকাশ্যে মাদক সেবন করতে দেখা গেছে। ভয় ও চাপে আমরা কিছুই বলতে পারি না।

তারা এই ব্যাপারে প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করেছেন।

পাশাপাশি তারা বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকলওে মূল হোতারা ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তরুণ সমাজকে রক্ষা করতে হলে এসব হোতাদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেয়া জরুরী।

এই বিষয়ে কলারোয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, এই ধরনের অভিযোগ আমার কাছে বেশি নেই, তবে আমরা ইতিমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়িয়েছি। পাশাপাশি গোয়েন্দা সংস্থার একটি টিম কাজ চালিয়ে যাচ্ছে। আশা করি অচিরেই এই সমস্যার সমাধান হবে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে কলারোয়ারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত