শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া হাজী নাসির উদ্দিন কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার ছলিমপুর হাজী নাছির উদ্দিন কলেজের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) সকাল ১০টায় কলেজের হলরুমে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউর রহমানের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রথমে অনুষ্ঠানে কলেজ কর্তৃপক্ষ ও বিদায়ী ছাত্র-ছাত্রীরা ফুলেল শুভেচ্ছা প্রদানের মধ্য দিয়ে কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি সালাউদ্দিন পারভেজকে বরণ করেন।
পরে প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বিদায়ী ছাত্র-ছাত্রীদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, দেয়াড়া ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন টুকু, কলেজের বিভিন্ন ইয়ারের ছাত্র-ছাত্রী, বিদায়ী ছাত্র ছাত্রীরা, শিক্ষক মন্ডলী, কর্মচারীবৃন্দ ও অভিভাবকবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ সুরাইয়া ইয়াসমিন।

একই রকম সংবাদ সমূহ

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্‌ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিমবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কলারোয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী