শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অনলাইন প্লাটফরম ব্যবহারের মাধ্যমে যৌন নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা

জি.এম আবুল হোসাইন : কলারোয়া উপজেলায় স্কুল পর্যায়ে, শিশু পাচার, বাল্যবিবাহ, নিরাপদ অভিবাসনসহ অনলাইন প্লাটফরম ব্যবহারের মাধ্যমে যৌন নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) সকালে রাইটস যশোর সংস্থার মুক্তি সাউথ এশিয়া প্রকল্প কর্তৃক আয়োজিত এবং কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের সহযোগিতায় উক্ত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

রাইটস যশোর এর বাস্তবায়নে একপাট-লুক্সেমবার্গ সহযোগিতায় ইউএস স্টেট ডিপার্টমেন্ট এর অর্থায়নে কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে সচেনতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান এর শুভেচ্ছা বক্তব্যর মধ্য দিয়ে শুরু হয় মানব পাচার প্রতিরোধে সচেনতনতামূলক শিশু পাচার, বাল্যবিবাহ, নিরাপদ অভিবাসনসহ অনলাইন প্লাটফরম ব্যবহারের মাধ্যমে যৌন নির্যাতন উপলক্ষে বিশেষ কার্যক্রম। উক্ত অনুষ্ঠানে ধারাবাহিক ভাবে প্রথমে আলোচনা সভা, সংস্থা ও প্রকল্পের কার্যক্রমের উপস্থাপনা, ভিডিও শো এবং কুইজ প্রতিযোগিতা।

আলোচনা সভায় বক্তারা বলেন, শুধুমাত্র রাইটস যশোরের একটি প্রকল্পের পক্ষে পাচার প্রতিরোধ করা সম্ভব নয়। আমাদের সবারই সচেতন হতে হবে এবং মানব পাচার প্রতিরোধে এগিয়ে আসতে হবে তাহলেই সমাজ থেকে পাচারের মত জঘন্য অপরাধ থেকে দূর হবে। আজকের এই অনুষ্ঠানে যে সকল ছাত্র ছাত্রীরা বিশেষ করে এই আলোচনা শুনছে তারা অন্নান্য ছাত্র ছাত্রীদের মাঝে, পরিবারের সদস্যদের মাঝে এবং বন্ধু মহলে এই কথা গুলো প্রচার করে দিতে হবে। সমাজের কোন কিশোরী নারী পুরুষরা বিশেষ করে অন লাইন প্লাট ফরমের মাধ্যমে পাচার না হয়, যৌন নির্যাতনের শিকার না হয়। বিশেষ করে নারী ও শিশু পাচার প্রতিরোধে বেশি বেশি জনসচেতনতা সৃষ্টির জন্য আমাদের সকলের জায়গা থেকে কাজ করতে হবে। পাশাপাশি প্রকল্পের লক্ষ্য অনুযায়ী মানব পাচার প্রতিরোধে ও উদ্ধার, প্রত্যাবাসনসহ ভিকটিমদের প্রয়োজনীয় সেবা এবং সামাজিক পুর্নবাসন বিষয়ের গুরুত্ব তুলে ধরা হয়।

সভায় রাইটস যশোর এর প্রোগ্রাম সমন্বয়কারী মো. বাদশা মিয়া বলেন, বর্তমান সমাজে অনলাইন প্লাট ফরম যেমন-হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক ব্যবহার করে মানব পাচারের ক্ষেত্রে একটি কুচক্রী মহল কাজ করে যাচ্ছে যা বর্তমানে যুব সমাজকে ধংসের মুখে নিয়ে যাচ্ছে।

মানব পাচারের শিকার প্রত্যাবাসন সারভাইভারদের স্বাস্থ্যসেবা, আইনী সহায়তা প্রদান এবং আর্থিক সক্ষমতার লক্ষ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদেরকে সমাজের মূল শ্রোতধারায় ফিরিয়ে নিয়ে আসাই হল প্রকল্পের মুল উদ্দেশ্য।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, রাইটস যশোর এর মুক্তি সাউথ এশিয়া প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. আসাদুজ্জামান।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা