বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ইলিশপুর সর: প্রাথ: বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বানুর অবসরজনিত বিদায় সংবর্ধনা

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় ২৩ নং ইলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বানুর দীর্ঘ কর্মজীবনের অবসরে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৭ নভেম্বর) সকাল ১১ টার দিকে শিক্ষকমন্ডলীর আয়োজনে স্কুল প্রাঙ্গনে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রেখে দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক বিলকিস বানু। বক্তব্যে তিনি বলেন, আমি একজন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিশিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব মমতাজ আহম্মেদ’র কন্যা। তদুপরি আমি একজন কৃষক পরিবারের সন্তান। আমার বাবা আর্থিক সংকটের মধ্য দিয়ে আমার সহ আমাদের পরিবারের সকল ভাই- বোনকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেছেন। তাই আজ আমি প্রধান শিক্ষক হিসাবে জ্ঞানের আলো প্রসারের সুযোগ পেয়েছি। এখন গ্রাম অঞ্চলেও সকল কৃষক পরিবারের সন্তানেরা উচ্চ শিক্ষা লাভ করে জ্ঞান অর্জন করছেন। সেই সাফল্যে আগামীদিন এই প্রজন্মের মেধাবী শিক্ষার্থীরা দেশ ও সমাজ গঠনে অগ্রনী ভূমিকা রাখবে। তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করে এই প্রিয় দেশটাকে বিশ্বের বুকে মাথা উঁচু ধরার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, শিক্ষক নেতা প্রধান শিক্ষক আরশাদ আলী, প্রধান শিক্ষক মুজিবর রহমান, কোমরপুর সর:প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সিংগা সর: প্রাথ : বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, শিক্ষক আরিফুজ্জামান কাঁকন, শিক্ষক সিরাজুল ইসলাম, অভিভাবক শিক্ষক আব্দুস সামাদসহ শিক্ষক- কর্মচারীবৃন্দ, অভিভাবক, সূধি ও কোমলমতি ছাত্র-ছাত্রীবৃন্দ। এ সময় বক্তারা, ইলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক বিলকিস বানুর স্মৃতিচারণ করতে যেয়ে বলেন, তিনি এই প্রতিষ্ঠানে ছিলেন একজন দক্ষ অভিভাবক ও প্রশাসক। তিনি দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবনের সাফল্যে শিক্ষক- কর্মচারী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর অবসর জনিত বিদায় পরবর্তী সময়ে পরিবারের সাথে সুন্দর ও আনন্দময় জীবন অতিবাহিত হউক এই প্রত্যাশা করেন। অনুষ্ঠানে বিদায়ী সংবর্ধিত অতিথিকে বিদায় সংবর্ধনা মানপত্র, স্মারক সম্মান ও উপহার সামগ্রীসহ ফুলেল শুভেচ্ছায় শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান