শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ইলেকট্রিশিয়ান ও ভ্যান শ্রমিক ইউনিয়নের মে দিবস উদযাপন

কলারোয়ায় মহান মে দিবস উদযাপন করেছে উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়ন ও রিকসা-ভ্যান শ্রমিক ইউনিয়ন। পহেলা মে বুধবার ‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’- শীর্ষক স্লোগানে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে পৃথক স্থানে ওই দুটি শ্রমিক সংগঠন র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
এদিন সকালে বের হওয়া র‌্যালি শেষে রূপালী ব্যাংকের পাশে অবস্থিত কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়ন (রেজি.নং-২৩১১) কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জাহিদ হোসেন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন, মাওলানা রুহুল কুদ্দুস, প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী, ইলেকট্রিশিয়ান শ্রমিক নেতা হারুনর রশীদ, কবিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা তৌহিদুর রহমান।

অনুরূপভাবে, রিকসা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মশিয়ার রহমানের সভাপতিত্বে ও প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর।
মাওলানা রুহুল কুদ্দুসসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।
পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসের গুরুত্বের আলোকে উভয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবু নসর বলেন, ‘দেশ ও জাতির উন্নয়নে শ্রমিকদের মর্যাদা অতি আবশ্যক। শ্রমিকদের হাত ধরেই দেশের উন্নতি হয়। সেজন্য শ্রমিক কল্যাণ মানেই দেশের কল্যাণ।’

পরে উভয় অনুষ্ঠানে শ্রমিকদের মাঝে টি-শার্ট, ক্যাপ, পানীয় ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল