রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের রিফ্রেশার প্রশিক্ষণ

কলারোয়ায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের ২ দিন ব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়ন ও ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের হলরুমে এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সু-শাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক ওই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।

এটি উদ্বোধন করেন এডভোকেসি নেটওয়ার্ক কলারোয়া উপজেলা কমিটির সভাপতি এডভোকেট শেখ কামাল রেজা।

প্রশিক্ষণ পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী শেখ খালিদ হোসেন।

উন্মুক্ত আলোচনা করেন সাংবাদিক জাকির হোসেন, আরিফুল হক চৌধুরী, জাহাঙ্গীর হোসেন, সোহাগ হোসেন, এনজিও প্রতিনিধি মেহেদী হাসান, খতিব মতিউর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

ওয়েভ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মধুমিতা গাইন, খুলনা বিভাগীয় সহকারী সমন্বয়কারী আহসান উল্লাহ উপস্থিত থেকে সহযোগিতা করেন।

‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্প’- বিষয়ে সচেতনতা ও সহায়তার জন্য আলোচনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত