বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কেঁড়াগাছি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোখলেছুর রহমান মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। উপজেলার বোয়ালিয়াস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোখলেছুর রহমান একটি কাঁচা রাস্তা সংস্কারের বিষয়ে তাঁর নামে দেওয়া মিথ্যা, ভিত্তিহীন অপবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে মোখলেছুর রহমান বলেন, বোয়ালিয়ায় গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বেলতলা নামক স্থানে একটি কাঁচা রাস্তা সংস্কারের জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা বরাদ্দ দেয়া দেওয়া হয়। এই প্রকল্পের কাজের বিপরীতে ইতোমধ্যে ৬৫ হাজার টাকা প্রকল্পের সভাপতি সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাবিনা খাতুনের মাধ্যমে উত্তোলন করা করা হয়। কাজ শুরুর সময় প্রবল বর্ষণ হয়। এতে করে কাজটি শুরু করার চেষ্টা করেও শুরু করা যায়নি। বর্ষণজনিত কারণে কাজ শুরু না করার বিষয়টি একটি মহল ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে। এলাকার উন্নয়ন চায়না এমন কিছু ছেলে তাঁর সুনাম ও ভাবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে এই প্রকল্পের টাকা আত্মসাতের মিথ্যা অপবাদ দিয়ে একটি মানববন্ধন করে। বাস্তবতা হলো, বর্ষা কমে গেলেই কাঁচা রাস্তার কাজটি শুরু করা হবে। সুতরাং এ দিয়ে মিথ্যা অপবাদ দেওয়ার কোনো সুযোগ নেই। ইউপি চেয়ারম্যান আরও বলেন, তিনি পাঁচ/ছয় মাস হলো দায়িত্ব গ্রহণ করেছেন। ইউনিয়নের সকল ওয়ার্ডে তিনি উন্নয়নমূলক কাজ করছেন। তাঁর সময়ে কেঁড়াগাছি ইউনিয়নের দশটি রাস্তা পাকাকরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এজন্য তিনি উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রকল্পের সভাপতি সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাবিনা খাতুন সংবাদ সম্মেলনে বলেন, এলাকার কিছু মানুষের চাপে পড়ে তিনি ইচ্ছার বিরুদ্ধে মানববন্ধনে অংশ নিয়েছিলেন। তিনি বলেন, অচিরেই কাজ শুরু হবে। ইউনিয়ন পরিষদের সচিব বলেন, যথাসময়ে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে। উল্লেখ্য এই কাঁচা রাস্তা সংস্কারের প্রকল্পটি বাস্তবে রূপ না নেওয়ার কথা বলে সোমবার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বোয়ালিয়ায় ইউনিয়ন পরিষদের সামনে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। তারই বিপরীতে বক্তব্য উপস্থাপন করে মঙ্গলবার কেঁড়াগাছি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোখলেছুর রহমান এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত