শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কেকেইপি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কে কে ই পি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় অত্র বিদ্যালয় প্রাঙ্গণে সভাপতি মোঃ মেহেদী হাসান মিলনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মীর নাসির উদ্দিন মৃধা, ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ স.ম মোরশেদ আলী ভি.পি, মোঃ রবিউল ইসলাম শার্শা উপজেলা আওয়ামীলীগের সদস্য।

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুস সামাদ ও শফিকুর রহমানসহ শিক্ষক কামাল হোসেন, শিক্ষক আব্দুস সালাম, কেতাব আলী, জয়নাল আবেদীন , গোলাম, টগর, হামিদ, গোপাল, সঞ্জীব কুমার মন্ডল,দিলীপ , শিক্ষিকাদের মধ্যে শাহানাজ,তাজুয়ারা, ঝর্ণা

এসময় আরোও উপস্থিত ছিলেন বাগুড়ী বেলতলা বাজারের বিশিষ্ট আম ব্যবসায়ী কবিরুল ইসলাম কবির,বাগআঁচড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, বিশিষ্ট আম ব্যবসায়ী মোঃ লুৎফার সরদার, মোঃ আব্দুর রউফ, মোঃ নুরেআলম সিদ্দিক, মোঃ হুমায়ুন কবির,মোঃ ইসারুল ইসলাম, ২নং ওয়ার্ডের মেম্বার শিমুল হোসেন ৩নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ মোশারফ হোসেন, মমতাজ আহমেদ কৃষি কলেজের অফিস সহকারী মোঃ মাসুদ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।

অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ মেহেদী হাসান মিলনের নিজস্ব তহবিল থেকে ও স্থানীয় কিছু ব্যক্তির অর্থায়নে সকল শ্রেণির প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের মাঝে মুল্যবান ক্রেস দিয়ে ও চতুর্থ স্থান থেকে দশম স্থান অধিকারী সকলকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হয়।

উল্লেখ্য এবারের এসএসসি পরীক্ষায় ১জন গোল্ডেন এ প্লাসসহ ৪জন এ প্লাস অর্জন করেছে তাদেরও মূল্যবান ক্রেস দিয়ে পুরস্কৃত করা হয়েছে।

পরিশেষে অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ মেহেদী হাসান মিলন সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য উৎসাহিতমূলক কিছু মূল্যবান কথা বলেন এবং তাদের লেখাপড়া করতে যেন কোন অসুবিধা না হয় তার জন্য যদি তার কোন সহযোগিতা লাগে সেটা যেন তাকে নির্দ্বিধায় জানাই বলে অবহিত করেন।

এছাড়াও সভাপতি সাহেবের নিজ উদ্যোগে প্রায় ৮০০ থেকে ৯০০ মানুষের মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব