মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূরীকরণে

কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

​সাতক্ষীরার কলারোয়ায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে। কলারোয়ার কামারালী বিল থেকে শুরু করে ওফাপুর লস্কর খাল পর্যন্ত বিস্তৃত ১.৬৮ কিলোমিটার দৈর্ঘ্য ও ২৫ ফিট প্রস্থের অতি গুরুত্বপূর্ণ ‘ওফাপুর মাঠপাড়া মাঝের খাল’-এর কচুরিপানা ও আগাছা পরিষ্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় ওফাপুর মাঠপাড়া মসজিদ সংলগ্ন স্থানে খাল ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

‘সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট’ (SAFAL for IWRM) প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন কলারোয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, “কৃষি ও কৃষকের উন্নয়নে খাল পুনরুজ্জীবিত করা অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। খাল পরিষ্কারের জন্য স্বেচ্ছাশ্রমের পাশাপাশি কতজন শ্রমিক প্রয়োজন, সে সংক্রান্ত আবেদন ইউনিয়ন পরিষদের প্যাডে দ্রুত জমা দিন—উপজেলা প্রশাসন থেকে দ্রুত প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে।”

তিনি আরও আশ্বাস দেন, আগামী শুকনো মৌসুমে এই ১.৬৮ কি.মি. দীর্ঘ খালটি সম্পূর্ণ পুনঃখননের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিকে খালেদর দৈর্ঘ্য ১.৬৮ কিলোমিটার, প্রস্থ ২৫ ফিট (কামারালী বিল হতে ওফাপুর লস্কর খাল পর্যন্ত),৩৭৬ হেক্টর জমি জলাবদ্ধতা থেকে মুক্ত হবে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সুবিধা পাবে প্রায় ২,৫০০ কৃষক পরিবার। সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণ সার্বিক সহযোগিতায় রয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কলারোয়া উপজেলা কৃষি অফিসার এস. এম. এনামুল হক ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউল হক উপস্থিত থেকে IWRM প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন।
তাঁরা উল্লেখ করেন, এ ধরনের ছোট ছোট খালের নাব্যতা ও নিকাশ ব্যবস্থা জোরদার করা কৃষি খাতের সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। একই সাথে তাঁরা স্থানীয় কৃষক সম্প্রদায়কে সমন্বিতভাবে খাল সংরক্ষণের ওপর জোর দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগিখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিজুল ইসলাম, ইউপি সদস্য মোঃ শাহজাহান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তাপস কুমার রায় ও মোঃ অলিউর রহমান।

ওফাপুর মাঠপাড়া মাঝের খাল ব্যবস্থাপনা কমিটির পক্ষে সভাপতি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও স্থানীয় কৃষকমণ্ডলী কর্মসূচিতে অংশ নেন। প্রকল্পের পক্ষ থেকে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম অফিসার (রিজেনারেটিভ এগ্রিকালচার) মশিউর রহমান, উত্তরণের ওয়াটার ক্লাস্টার অফিসার মোঃ মাজহারুল ইসলাম, ওয়াটার ক্লাস্টার ফ্যাসিলিটেটর খোকন কুমার, মোঃ কামরুজ্জামান ও দীপঙ্কর কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

দীর্ঘদিনের জলাবদ্ধতার সংকট নিরসনের এই উদ্যোগে স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
তারা জানান, খালটি কচুরিপানা মুক্ত হলে এবং আগামী মৌসুমে পুনঃখনন করা হলে ৩৭৬ হেক্টর জমিতে বাম্পার ফলন সম্ভব হবে—যা এলাকার প্রায় আড়াই হাজার পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা ও সমৃদ্ধি ফিরিয়ে আনবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম