বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

কলারোয়ায় গণসংযোগে বিএনপি নেতা আক্তারুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করলেন সাতক্ষীরা জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুল ইসলাম।

রবিবার (৬ জুলাই ২০২৫) বিকেল থেকে রাত পর্যন্ত কলারোয়া উপজেলার কয়েকটি বাজার ও এলাকায় গণসংযোগ করেন তিনি।

এদিন তিনি কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া, গোয়ালচাতর, হঠাৎগঞ্জ, বালিয়াডাঙ্গা, কাকডাঙ্গা বাজারে দোকানে ও পথচারীদের মাঝে গণসংযোগকালে বিএনপির ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন।

সেসময় সাধারণ জনগণের উদ্দেশ্যে গাজী আখতারুল বলেন- দলীয় নির্দেশনায় দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি এবং আগামিতেও সবসময় দলের হয়ে কাজ করে যাবো।
তিনি বলেন- দল যদি দায়িত্ব দেয় তাহলে অবশ্যই আগামি সংসদ নির্বাচনে অংশ নিবেন।

এ সময় তার সাথে ছিলেন কলারোয়া পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, তুলসীডাঙ্গা ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, পৌর সার্চ কমিটির সদস্য মাস্টার সালাউদ্দিন ফারুক, মতিউর রহমান, রবিউল ইসলাম, কলারোয়া উপজেলা জাসাসের আহবায়ক আব্দুস সামাদ মিলন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর শ্রমিক দলের সভাপতি মোজাম হোসেন, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম বাবলু, বিএনপি নেতা নজরুল, ইসলাম, শাহাজান আলী, আক্তারুজ্জামান রাজীব, এম এ আজিজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব