সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ট্রফিসহ পুরষ্কার ও সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

দু’দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা এঁর সভাপতিত্বে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা কামারুজ্জামান, সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাস, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ মামুন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক উয়ায়েস আলী সিদ্দিক, প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ, সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের রেজাউল করিম লাভলু।

এবারের প্রতিযোগিতায় উপজেলার পানিকাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়, শাকদাহ বালিকা বিদ্যালয়, কয়লা মাধ্যমিক বিদ্যালয় ও কলারোয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসাধারণ পারদর্শীতার প্রমাণ দেয়।

প্রতিযোগিতারয় সার্বিক সহযোগিতায় ছিলেন ক্রীড়া শিক্ষক মাহফুজা খানম, স্বপন কুমার, শফিকুল ইসলাম, তজিবুর রহমান, আব্দুল মান্নান, আব্দুল গফুর, আজিজুর রহমান, শেখ সেলিম, শফিকুল, আবু জাফর প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ও ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক শেখ শাহাজাহান আলি শাহিন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত