বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় চার দলীয় দিবারাত্রির ফুটবল টুর্নামেন্টের শিরোপা খুলনা ভেটেরান্সের

নিজস্ব সংবাদদাতা: কলারোয়ায় চার দলীয় দিবারাত্রির ফুটবল টুর্নামেন্টের (চল্লিশোর্ধ্ব) শিরোপা জয় করেছে খুলনা ভেটেরান্স এফসি। খুলনা ভেটেরান্স এফসি ও যশোর নব্বই এফসির ফাইনাল খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হওয়ায় টাইব্রেকারে গড়ায়।

টাইব্রেকারে ৩-২ গোলে খুলনা ভেটেরান্স এফসি জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শনিবার বিকেলে কলারোয়া ফুটবল ময়দানে চারদলীয় নক আউট এ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

কলারোয়ার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব আয়োজিত এ টুর্নামেন্টটি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের প্রয়াত ২১ কর্মকর্তা ও সদস্যদের স্মরণে নিবেদন করা হয়েছে। উদ্বোধনী খেলায় পরস্পরের মুখোমুখি হয় খুলনা ভেটেরান্স এফসি ও সাতক্ষীরা সোনালী অতীত এফসি। এ খেলাটি গোলশূন্যভাবে শেষ হওয়ায় টাইব্রেকারে ৩-২ গোলে খুলনা ভেটেরান্স এফসি জয়লাভ করে ফাইনালে উন্নীত হয়।

রাতে পরের খেলায় মুখোমুখি হয় যশোর নব্বই এফসি ও কলারোয়া সোনালী অতীত এফসি। এ খেলায় যশোর নব্বই এফসি ২-১ গোলে জয়লাভ করে ফাইনালে খুলনা ভেটেরান্স এফসির সঙ্গী হয়। চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ও ট্রফি ব্যক্তিগত অর্থায়নে প্রদান করেন সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

বিজিত দলের প্রাইজমানি ও ট্রফি প্রদান করেন বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, বিএনপি নেতা সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সভাপতি বিএম আব্দুর রশিদ (কচি)। টু্র্নামেন্ট স্পন্সর করেছেন মার্কিন প্রবাসী ক্রীড়ানুরাগী মিঞা মাহবুব হোসেন বিপ্লব।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা