বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জমে উঠেছে ঈদ বাজার, দিনের তাপদাহে এড়াতে গভীর রাতেও দোকানপাটে ভিড়

জমজমাট কলারোয়ার ঈদের বাজার। প্রচন্ড রোদ ও তাপদাহকে উপেক্ষা করে নারী-পুরুষ ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন গার্মেন্টসসহ জামা কাপড়, কসমেটিক্স, জুতা ও অন্যান্য দোকানে। এবার নারী ক্রেতাদের আধিক্যতা বেশ লক্ষণীয়।

সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন দোকানে। দিনের বেলায় অধিক গরম পড়ায় উপজেলা সদরের স্থানীয় ক্রেতাদের ইফতার কিম্বা তারাবির নামাজের পর থেকে বেশ রাত পর্যন্ত কেনাকাটা করতে দেখা যাচ্ছে। উপজেলা সদরের বাইরে বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার ক্রেতাদের দিনভর দেখা যাচ্ছে বিভিন্ন দোকানপাটে। যাদের অধিকাংশ ক্রেতাই নারী।

ঈদকে সামনে রেখে কলারোয়ার বিভিন্ন মার্কেটে ঈদের বেচাকেনা জমে উঠেছে বলে ক্রেতা-বিক্রেতা উভয়েই জানালেন।

উপজেলা সদরের সাবু মার্কেট, থানা রোডের কাপড়ের মার্কেট, আনিস সুপার মার্কেট, হামিদিয়া মার্কেট, বাবলু মার্কেট, জেলা পরিষদ মার্কেট, কাপুরিয়া পট্টি, চৌরাস্তা মোড়ের কসমেটিক মার্কেটসহ বিভিন্ন মার্কেটে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। উপজেলা সদরের বাইরে চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজার, কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজার, সোনাবাড়িয়া ইউনিয়নের সোনাবাড়িয়া বাজার, কাজিরহাট বাজার, সরসকাটি বাজার, ধানদিয়া চৌরাস্তা বাজার, খোরদো বাজারসহ বিভিন্ন ইউনিয়নের বাজারগুলোতে গার্মেন্টস, কাপড়, জুতাসহ বিভিন্ন দোকানে বেচাকেনার হিড়িক পড়েছে। অধিকাংশ দোকানেই দেখা যায় মহিলাদের বেশি ভিড়।
দোকানদাররা মনে করছেন স্বামী, পিতা বা ভাই বিদেশ থাকার কারণে মহিলাদের বাজারে এবার একটু ভিড় বেশি।

বিভিন্ন পণ্যের দামের বিষয়ে যথারীতি ক্রেতা বিক্রেতাদের বিপরীতমুখী মন্তব্য করতে শোনা যায়। ক্রেতারা বলছেন দাম একটু বেশিই আর বিক্রেতারা বলছেন বাজারদর হিসেবে ঠিকই আছেন। তবে বেচাকেনার কমতি নাই।

সব মিলিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঈদবাজার জমেছে গোটা কলারোয়ায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম