বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জমে উঠেছে ঈদের কেনাকাটা, মার্কেটগুলোতে মানুষের উপচেপড়া ভিড়

ঈদুল ফিতরকে সামনে রেখে কলারোয়া জমে উঠেছে ঈদের বাজার। ব্যস্ত সময় পার করছেন কাপড় বিক্রেতারা। উপজেলা পৌর সদরের শহরের বিপণী বিতান গুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের উপচিপড়া ভিড় দেখা গেছে।

উপজেলার সরসকাটী বাজার, খোরদো বাজার, নওপাড়া বাজার,চিরাং বাজার, রোয়াইলবাড়ি বাজারসহ ছোট ছোট বাজারগুলোতেও ঈদ উপলক্ষে পোশাক বেচাকেনা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের সমাগম বেশি। তবে ঈদ উপলক্ষে জুতা, পাঞ্জাবি, জুয়েলারি, ক্রোকারিজ ও মুদি দোকানেও ভিড় লক্ষণীয়।

উপজেলার পৌরসদর সহ মার্কেট সহ বিভিন্ন মার্কেটগুলোতে ১৯ মার্চ বৃহস্পতিবার ঘুরে দেখা গেছে, ঈদ কেনাকাটায় সকল দোকানেই নারীদের উপস্থিতি বেশি।

তবে কলারোয়া বাজারে আধুনিক মানের শপিং কমপ্লেক্স ও মানসম্পন্ন কাপড়ের দোকান থাকায় পার্শ্ববর্তী উপজেলার লোকজন ঈদের কেনাকাটা করতে চলে আসছে। প্রিয়জনকে ঈদের উপহার দিতে ও নিজের পছন্দমত কেনাকাটা করতে নারী, পুরুষ ও শিশুরা অভিভাবকদের নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিপণিবিতানগুলোতে ভিড় করছেন। শেষ মুহূর্তে কসমেটিকস ও জুতার দোকানগুলোতেও ভিড় বাড়ছে। আছিয়া খাতুন নামে

ক্রেতারা জানান, তিনি বলেন মেয়ের জন্য পোশাক কিনেছেন। তবে এ বছর দাম একটু বেশি।

নূর মোহাম্মদ নামে একজন ক্রেতা জানান, তিনি খোরদো বাজার থেকে শিশুদের জন্য কাপড় কিনেছেন। কাপড়ের মান কিছুটা ভালো হলেও দাম বেশি

কলারোয়া পৌর সদরের সাবু মার্কেটের সবচেয়ে পুরাতন গার্মেন্টস ব্যবসায়ী লাল্টু ও নয়ন বলেন, কলারোয়া বাজারের ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত ব্যবসা করে আসছেন। তাই বিভিন্ন উপজেলাত লোকজন পৌরসদরের কেনাকাটা করতে আসেন। সুলভ মূল্যে কাপড় পাওয়া যায়।

কলারোয়া বাজার কমিটির সভাপতি শওকত হোসেন জানান, কলারোয়ায় বেশ কিছু আধুনিক ও উন্নত মানের বিপণিবিতান থাকায় পাশের উপজেলার লোকজন এখানে কেনাকাটা করতে আসেন। তাই প্রতি বছরের মতো এ বছর ও ঈদের বাজার জমে উঠেছে। তা ছাড়া সার্বিক নিরাপত্তার বিষয়ে বাজার কমিটি সজাগ রয়েছেন।

থানার (ওসি) শামসুল হক আরফিন জানান, উপজেলার বিপণিবিতানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে। বাজারগুলোতে যেন কোনো ধরনের অপরাধ সংগঠিত না হয়। সে জন্য থানা পুলিশ কাজ করে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!